মিশন ভিশন

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য-

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ স্বেচ্ছাসেবী সমাজ সেবামূলক সংস্থা। রাজনৈতিক প্রভাবমুক্ত এ অরাজনৈতিক সংস্থাটি সমাজের সকল শ্রেণীর পেশাজীবি মানুষের জন্য সামাজিক সংগঠন হিসেবে কাজ করে। সমাজে অবহেলিত, অসচেতন, বিপথগামী এবং কলেজের শিক্ষার্থীদের জন্য কল্যাণমুখী সংস্থা হিসেবে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখা এ সংগঠনের মূখ্য উদ্দেশ্য।

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ নিম্নোক্ত উদ্দেশ্যকে সামনে রেখে পরিচালিত হয়:

১. সামাজিক উন্নয়নে ভূমিকা-

২১শে গ্রন্থমেলায় লেখকদের একক ও যৌথ বই প্রকাশবাংলা সাহিত্যের নতুনমাত্রা যোগ করতে

  কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সাহিত্য চর্চায় ভূমিকা রাখছে।

 সামাজিক অবদান ও লেখার উপর ভিত্তি করে প্রতিবছর সেরা তরুণ লেখক পুরস্কার প্রদান

– বিভিন্ন অঞ্চলের বই মেলায় লেখক পরিষদের প্রকাশনার অংশগ্রহণ নিশ্চিতকরণ।

– সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে বইমেলার আয়োজন।

– স্ব-রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে ৫ জনকে সেরা প্রতিযোগি হিসেবে ঘোষণা দেয়া ও পুরস্কার প্রদান।

– জাতীয় দুর্যোগ মোকাবেলায় লেখক পরিষদের সর্বস্তরের সদস্যদের অংশগ্রহণ।

সমসাময়িক বিষয়বস্তুর উপর আদর্শ বজায় রেখে কলমযুদ্ধ করা।

 কর্মবিমুখ মানুষকে কর্মের প্রতি মনোযোগ সৃষ্টি করা এবং কর্মের সুযোগ সৃষ্টিতে চেষ্টা করা।

 চিকিৎসা সেবা: স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি, মুমূর্ষু রোগীর রক্তের ব্যবস্থা

আইনী সহায়তা: যৌতুক বিরোধী আন্দোলনে সহযোগিতা করা, হতদরিদ্র পরিবারকে পরামর্শদান ও আইনী সহযোগিতা করা।

মাদক সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টি করা।

বিভিন্ন বিষয়ে অবদান রাখা মনিষীদের জীবনী থেকে শিক্ষা নিতে আলোচনা সভার আয়োজন করা ও ব্যক্তিদের

    বিভিন্ন বিষয়ে  প্রশিক্ষণ কর্মকাণ্ডে সহযোগিতা করা

বিভিন্ন ধরনের সরকারী কর্মসূচি যেমনপোলিও টিকা, জরিপ, আদমশুমারী, ভোটার লিস্ট তৈরী ইত্যাদিতে সহযোগিতা করা

– লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবি, অভিনেতা ও সংস্কৃতিমনা সকলের ঐক্যবদ্ধের ভিত্তিতে লেখক পরিষদ তার ব্যক্তিক

    পরিচিতি ও কর্মকাণ্ডকে উর্ধে তুলে ধরা।

২. প্রাতিষ্ঠানিক উন্নয়নে ভূমিকা-

– শিক্ষার্থীদের ভাল কাজে উৎসাহ, লেখালেখির প্রতি বিশেষভাবে সচেতনতা বৃদ্ধি করা।

– শিক্ষার্থীদের প্রতিভাকে বিকশিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে দেয়াল পত্রিকার ব্যবস্থা করা।

– প্রকাশযোগ্য ও মানসম্মত লেখা বই আকারে প্রকাশের মাধ্যমে লেখক হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টা।

– সাংগঠনিকভাবে পরিষদকে মঞ্চ হিসেবে ব্যবহার করে সমাজ সেবক কিংবা লেখক হিসেবে মানুষের সামনে তুলে ধরা।

– সমাজ সেবক হিসেবে এগিয়ে আসতে শিক্ষার্থীদের উদ্যমকে কাজে লাগানো।

– বিভিন্ন জাতীয় দুর্যোগে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় সে বিষয়ে তাদেরকে উৎসাহ দান।

– সামাজিক কাজে অংশগ্রহণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা।

– সৃজনশীলতার ছাপ দ্বারা শিক্ষার্থীদের ঐক্যতা সৃষ্টি করা।   

– অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে দূরত্বের বৈষম্যের অবসানে সচেতনতা সৃষ্টি করা।

– সুপারিশের মাধ্যমে আর্থিকভাবে অসচছল শিক্ষার্থীদের বৃত্তিমূলক কিংবা  অর্ধ/বিনাবেতনে পড়ানোর ব্যাবস্থা করা

– পাঠাগার স্থাপনের মাধ্যমে একাডেমিক পড়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সৃজনশীল জ্ঞান অর্জনে সহায়তা করা

– স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা ক্যাম্পেইন।

– মনিষীদের জীবনী সম্পর্কে, দেশের সংস্কৃতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনা সভার মাধ্যমে জ্ঞান বৃদ্ধি করা।

– শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উন্নয়নমুখী বিভিন্ন বিতর্কের আয়োজন।