সাক্ষাৎকার: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের অনলাইন জাতীয় কবিতা উৎসবের ফাইনাল রাউন্ডে অবস্থানরত প্রতিযোগী হিসেবে ভিজ্যুয়াল অডিশন বিভাগ থেকে আপনার কাছে কিছু প্রশ্ন;
প্রশ্ন: আপনার আসল নাম কী? বলতে চাচ্ছি- সচারাচর লেখালেখিতে যে নাম ব্যবহার করেন, সেটিই আসল কিনা?
উত্তর:মোসা.সাবিরা সুলতানা। ডাক নাম শাপলা।
প্রশ্ন: কবিতা কবে থেকে লেখা শুরু করেছেন? লেখালেখির উৎসাহ কোথা থেকে।
উত্তর:অষ্টম শ্রেণীতে লেখালেখির হাতে খড়ি। অল্প বয়সে লেখালেখি টা পরিবারের কেউই ভালো চোখে দেখেনি।তখন লুকিয়ে লিখতাম।আমার মা আমার লেখা কবিতার দুটো খাতা পুড়িয়েও দিয়েছিলেন। বন্ধুরা মাঝে মাঝে উৎসাহ দিত।বলতে দ্বিধা নেই,
লিখতে শিখিয়েছে বাল্যপ্রেম ও বই পড়ার প্রবণতা।
প্রশ্ন: প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আপনি কোন অবস্থানে থাকবেন বলে মনে করেন।
উত্তর:এটাতো ভারি শক্ত প্রশ্ন!সময়ই বলবে।
প্রশ্ন: অনলাইন জাতীয় কবিতা উৎসবে অংশগ্রহণ করতে পেরে নিজেকে কেমন অনুভব করছেন?
উত্তর:আমি নিজেকে ধন্য মনে করছি,এমন একটা প্লাটফর্মে নিজেকেদাড় করাতে পেরে।

প্রশ্ন: বাংলাদেশ তরুণ লেখক পরিষদ সম্পর্কে আপনার অভিমত
উত্তর:বাংলাদেশ তরুণ লেখক পরিষদ সম্পর্কে যা-ই বলিনা কেন, কম বলা হবে।এটা আমার জীবনের সেই আলোক বর্তিকা যার পরশ না পেলে,আমার কবি স্বত্বা কবিতার খাতা আর আমার মনের মাঝেই গুমরে মরতো।




