নিউজ ডেস্ক।। “বিটিএলপি ছাত্র সংসদ” মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে। নাহিদ হাসান-কে সভাপতি ও মেজবাহ্ উদ্দীন-কে সাধারণ সম্পাদক করে মোট ১৫ (পনের) সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ০২ (দুই) বছর মেয়াদে অনুমোদন করেছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সভাপতি আশিকুল কায়েস ও সাধারণ সম্পাদক উম্মে হানী মেঘলা’র স্বাক্ষরে শিক্ষার্থীদের নিয়মের মধ্যে চলতে মোট ১০টি শর্ত সাপেক্ষে এ কমিটি অনুমোদন করা হয়।
শর্তসমূহ:
১) সদস্যের মধ্যে একজন আদর্শ শিক্ষার্থীর গুণাবলি থাকতে হবে।
২) শিক্ষার্থীকে ভালো ফলাফলের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
৩) শিক্ষাজীবন শেষে বিসিএস/সরকারি চাকরি/ সম্মানজনক চাকরি করার লক্ষ্য থাকতে হবে।
৪) শিক্ষাজীবন ও পরিবেশের উপর নেতীবাচক প্রভাব পড়ে এমন কোন কর্মকান্ডে জড়িত হওয়া যাবে না।
৫) নিজেকে সৎ ও যোগ্য প্রমাণ করতে সৎ সঙ্গ তৈরি করার পাশাপাশি পরোপকারী হতে হবে।
৬) নিয়মিত পাঠচক্র করতে হবে ও সৃজনশীল কাজের প্রতি আগ্রহী হতে হবে।
৭) প্রতি মাসে প্রয়োজন অনুসারে ০১ বার গ্রুপ সভায় উপস্থিত থেকে পড়াশোনা, নিজের সার্বিক উন্নয়ন এবং উদ্ভূত সমস্যা সম্পর্কে উপস্থাপন করতে হবে।
৮) পরামর্শ প্রদানকারী বড় ভাইয়ের নির্দেশনা অনুসরণ করে চলতে হবে।
৯) গ্রুপের কারোর আর্থিক ও হঠাৎ প্রতিবন্ধকতার সম্মুখীন হলে শতভাগ উজাড় করে পাশে দাঁড়ানোর মানসিকতা থাকতে হবে।
১০) অহেতুক সময় নষ্ট করে এবং নীতিমালার সাথে সাংঘর্ষিক এমন কোন কর্মকান্ডে লিপ্ত হওয়া যাবে না।
বিটিএলপি ছাত্র সংসদ মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার অনুমোদিত কমিটির তালিকা নিম্নরূপঃ
সভাপতিঃ নাহিদ হাসান
সহ-সভাপতিঃ সুমন আহম্মেদ
সহ-সভাপতিঃ শাওন মন্ডল
সাধারণ সম্পাদকঃ মেজবাহ্ উদ্দিন
সহ-সাধারণ সম্পাদকঃ আকাশ শেখ
সহ-সাধারণ সম্পাদকঃ মাহি হাসান
সহ-সাধারণ সম্পাদকঃ সাব্বির মোল্লা
কোষাধ্যক্ষঃ দ্বীন ইসলাম হামিম
সাংগঠনিক সম্পাদকঃ সৌরভ হাসান
সহ-সাংগঠনিক সম্পাদকঃ তাপস বালা
সহ-সাংগঠনিক সম্পাদকঃ মুছাব্বির হোসাইন
সহ-সাংগঠনিক সম্পাদকঃ দূর্জয় বিশ্বাস
দপ্তর সম্পাদকঃ মোঃ হাবিবুল্লাহ
প্রচার সম্পাদকঃ আশিক মোল্লা
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদকঃ মোঃ মাহিম




