ডেক্স রিপোর্ট।। অনলাইন জাতীয় কবিতা উৎসব ২০২৩-২৪ সেশনের সেরা তরুণ লেখক সম্মাননা (তৃতীয় পুরস্কার) প্রদান করা হয়। পুরস্কারটি গ্রহণ করেন অনলাইন জাতীয় কবিতা উৎসবে অংশ নেয়া প্রথম সারির প্রতিযোগী মোঃ জাওয়ায়েদ সোহেল। ‘আমি তোমায় বুঝতে পারিনি’ কবিতাটি উপস্থাপন করে দর্শকদের ব্যাপক সমর্থন পেয়ে তিনি ৩য় স্থান অর্জন করেন।
এরই অংশ হিসেবে গতকাল ০৪ নভেম্বর ২০২৪ তারিখে কবিতা উৎসবের সমন্বয়ক জনাব দেবাশিস ভট্টাচার্য্য তার নিজস্ব কার্যালয় থেকে এ পুরস্কারটি তুলে দেন।
পুরস্কারের মধ্যে ৩য় স্থান অর্জনকারী সম্মাননা ক্রেস্ট, সেরা তরুণ লেখক সনদ-২০২৪, সম্মাননা চেক ও সেরা তরুণ লেখক পদক।



