মায়ের ঋণ ।। সুনির্মল বিশ্বাস ।।

মায়ের ঋণ কি দিয়ে শুধীবো মাগোআমি তব ঋণ ।আমি শুধু তব চরনেই মাগোকাঙাল চির দিন ।।তোমার উদরে থাকি আমি মা,কত কষ্ট দিয়েছি আমি ।রন্ধ্রে রন্ধ্রে হিসাব শুধু , করি তা বসে দিবা যামি ।।তোমার কোলে বসিয়া কেঁদে ছিলেগেছে যখন খুধা।উজাড় করিয়া দিয়েছো মাগো,ঢালিয়ে বুকের সুধা ।।বক্ষ পরে দেখেছো মাগো,কতনা আদর…

মায়ের ঋণ

                    

কি দিয়ে শুধীবো মাগো
আমি তব ঋণ ।
আমি শুধু তব চরনেই মাগো
কাঙাল চির দিন ।।
তোমার উদরে থাকি আমি মা,
কত কষ্ট দিয়েছি আমি ।
রন্ধ্রে রন্ধ্রে হিসাব শুধু , করি তা বসে দিবা যামি ।।
তোমার কোলে বসিয়া কেঁদে ছি
লেগেছে যখন খুধা।
উজাড় করিয়া দিয়েছো মাগো,
ঢালিয়ে বুকের সুধা ।।
বক্ষ পরে দেখেছো মাগো,
কতনা আদর করে ।
কি দিয়ে আমি সুধীব এ ঋণ,
হাজার জনম ধরে ।।
কত যাতনা সহেছো মাগো,
করতে মানুষ মোরে ।
সুধীতে এ ঋণ সাদধ্য কি মোর,
জন্ম জন্মানন্তরে ।।
বিষ্ঠা মুত্র যত্র তত্র ,
ত্যাগিছি তব কোলে ।
ঘৃণা আর অবহেলায় তখন,
দাও নাই তো মোরে ফেলে ?
মাগো, কনকনে ঐ মাঘের শীতে
মূত্র ত্যাগেছি বিছানার পরে ।
ঠান্ডা যখন লেগেছে গায়ে,
কেঁদেছি শুধু হুঙ্গা করে।
কতনা পোড়া লেগেছে তখন,
রাখিতে উঠায়ে বক্ষ পরে ।
তোমার এ ঋণ কিদিয়ে সুধিবো
দিও মা তুমি ক্ষমিয়ে মোরে ।
আহ !
কি আদরের সন্তান আমি,
করেছো মোরে কতনা যতন।‌
কি পেলে মাগো জীবন ভরে,
আমি ,কি দিয়েছি তোমার মতন।
হয়েছি বড় কোথাও গেলে,
চেয়ে থাকো তুমি পথটি ধরে।
না খেয়ে তুমি এখন ও থাকো,
ছেলে তোমার এলোকি ঘরে।।
বৃদ্ধা বয়সে চলতে পারোনা ,
বলতো তোমায় দিয়েছি কি,মা?
বেশির ভাগ‌ই পেয়েছে মায়েরা,
লাঞ্ছনা আর ঐ গজ্ঞনা ।
পুত্রের দলে যা‌য় কেন ভুলে,
মা যে আমার পবিত্র খাঁটি।
কেন তবে মায়ে এ কথা বলে,
পুত্র‌ জন্মায় খেয়েছি মাটি।।
অণুতাপে কত মা বলে,
নিঃসন্তান‌ই ছিলাম ভালো ।
কত অবহেলা করেছি মায়ে,
তাই আজি মায়ে এ চিন্তিল।।
ভুলোনা কভু ভুলো না ভাই,
মায়ের একটু ভুলের ত্বরে।
দুনিয়ার মুখ দেখতাম না আর,
হয়তো সে দিন যেতাম মরে।।
তাইতো বলি মায়ের চরণ,
ল‌ওনা ছুঁয়ে তাহার আশিষ ।
সংসারেতে থাকো তারা,
সবাই মিলে মা কে দেখিস।।
যে সংসারে এসে মাতা,
দিয়েছে সারা জনম ই শ্রম।
অবশেষে না যায় যেন,
বাস করতে সেই বৃদ্ধা আশ্রম।।
স্বর্গ কোথায় দুনিয়াতে ভাই,
পাইবা না তো তারে খুজে ।
মায়ের চরণ তলেই স্বর্গ,
থাকতে সময় ল ওনা বুঝে।।
মাগো তোমার কাছে আমি,
র‌ইলাম হয়ে চির ঋণী,
সুধাতে মোর নাইকো সাধ্য ,
করিয় ক্ষমা মা ‌জননী।।

মাগুরা

Related posts

বাবা ৷৷ মৃনাল বৈদ্য রুদ্র।।

ছোট্ট খোকা বড়ো ,,বাবার পেশা দিন মজুরিক্ষেত খামারের চাষা,,, তবু বাবা ছেলের মাথায়বট বৃক্ষের ছায়া,,,আদর কদর যত্ন করেবেশি করে মায়া,,,৷,…

Read more

আশায় বাসা বাঁধে সৈয়দা তরিকা সুলতানা লতা

যেখানে অস্তিত্বের অভাবস্বপ্ন সেখানে বিমষ।যেখানে সময় কেঁড়ে নেইবেঁচে থাকার সুর ছন্দ,সেখানে ভালো লাগাটাভালোবাসা হয় না। যেখানে সন্দেহের বাসায়অবুঝ পাখিরা ডিম…

Read more

একটি অনাকাঙ্ক্ষিত গল্প ।। জহিরুল আলম।।

বকনাটার গলে কোন দড়ি ছিল নাকাঁধে জোয়াল উঠেনি পড়শির এঁড়ে।হাসি হাসি মুখে ঘুরে বেখবর চাষীএভাবেই একটি গল্প উঠছে বেড়ে। দিনেদিনে…

Read more

Leave the first comment