বোধোদয়
ভালোবেসে তোমায় যুগান্তরে
কুড়িয়েছি প্রেমের ছড়ানো ফুল।
তবু কেন রয়েছি ভেসে তরীপরে,
বেলাশেষে আজো পাইনি কূল।।
করিতে চাইনি তোমার মনপরখ,
সরলে, বিশ্বাসে মেনেছি সবক।
তবু আমারে রেখেছ পরীক্ষাগারে,
রহিলাম পড়ে আমি পথ বেভুল।।
রজনী দিন কত সুখে-দুঃখে,
কত যে সুর বেজেছে ভাঙা বুকে।
কত রূপে নিয়েছ মম মন হরি,
আশায় বেঁধেছি বুক হবনা ছিন্নমূল।।
দেরিতে আমি আমারে জেনেছি,
আজি শেষবেলা তোমারে চিনেছি।
সঁপেছি মোরে তব হিয়া তরে,
বুঝেছি প্রেমের ভূবনে চলবেনা তুল।।
তাং- ১৮/০২/২০২৩।
——–০——
——-০——
সিনিয়র শিক্ষক,
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়,
চাঁপাইনবাবগঞ্জ।




