নড়াইলে তরুণ লেখক পরিষদে লতা সভাপতি ও মিজান সাধারণ সম্পাদক

নিউজ ডেস্ক।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের নড়াইল জেলা শাখায় তরিকা সুলতানা লতা সভাপতি ও মোঃ মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে হানি মেঘলার ০১ সেপ্টেম্বর ২০২৪ তারিখের নোটিশের পরিপ্রেক্ষিতে নড়াইল জেলায় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়। প্রথম ধাপে সদস্যদের নবায়ন ও রেজিষ্ট্রেশনের কার্যক্রম শেষ হওয়ার পর…

নিউজ ডেস্ক।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের নড়াইল জেলা শাখায় তরিকা সুলতানা লতা সভাপতি ও মোঃ মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে হানি মেঘলার ০১ সেপ্টেম্বর ২০২৪ তারিখের নোটিশের পরিপ্রেক্ষিতে নড়াইল জেলায় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়। প্রথম ধাপে সদস্যদের নবায়ন ও রেজিষ্ট্রেশনের কার্যক্রম শেষ হওয়ার পর শুরু হয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম। মনোনয়ন প্রত্যাশীদের নিকট হতে সভাপতি পদে একজন ও সাধারণ সম্পাদক পদে একজন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
নির্বাচন কমিশন বিভাগের যাচাই বাছাইয়ের নিমিত্তে মনোনয়নপত্র সংগ্রহকারীদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
ফলে তাদের বিপরীতে আর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার জনাব দেবাশিস ভট্টাচার্য এর স্বাক্ষরে অফিস আদেশের প্রেক্ষিতে তরিকা সুলতানা লতাকে সভাপতি ও মোঃ মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেন।

Related posts

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, পরে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে…

Read more

তরুণ লেখক জামালের হাতে বই তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত…

Read more

শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”

ডেক্স রিপোর্ট।। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”। নড়াইল জেলা কমিটির বাস্তবায়নে প্রকাশ…

Read more

Leave the first comment