নিউজ ডেস্ক।। অনলাইন জাতীয় কবিতা উৎসবের সময় বাড়ছে আরও পাঁচ দিন। সেমিফাইনাল রাউন্ডের যাত্রা প্রায় শেষের পথে। এরই মধ্যে সময় বাড়িয়েছেন কর্তৃপক্ষ। সেমির ‘গ’ গ্রুপে অংশ নেয়া প্রতিযোগীদের মধ্যে একজনের কবিতা প্রকাশ হয় শব্দহীনভাবে। এতেকরে বিচারকগণ নম্বর নির্ধারণে বাধাগ্রস্ত হন। এটি আসলে যান্ত্রিক ত্রুটির কারনে এমন হয়েছে কিনা তার ব্যাখ্যা পাওয়া যায়নি। কবিতায় আওয়াজ না পাওয়ায় কবি মফিদুল ইসলাম স্যার গ্রুপে দুঃখ ও হতাশা প্রকাশ করে বলেন, “হলনা ভিডিওতে সাউন্ড নাই। অতঃপর পরাজয় মানতেই হল।”
প্রতিযোগীর হতাশাকে বিনাশ করতে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তে সহকারী সমন্বয়ক জনাব আশিকুল কায়েস পুন:রায় অংশগ্রহণের প্রস্তাব দেন। এতে তিনি সম্মতি প্রকাশ করেন।
১৮ ফেব্রুয়ারীতে জনাব মফিদুল ইসলাম স্যার এর কবিতা অনলাইনে প্রকাশ করা হবে। মেয়াদ থাকছে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত। অংশগ্রহণের নিশ্চিত করতে আনিত প্রস্তাবের উপর বিশেষ বিবেচনায় অনুমোদন দেন সমন্বয়ক জনাব দেবাশীষ ভট্টাচার্য।
চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৫ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে।
সেমিফাইনালের সময় বাড়ছে; সুযোগ পাচ্ছেন মফিদুল স্যার
নিউজ ডেস্ক।। অনলাইন জাতীয় কবিতা উৎসবের সময় বাড়ছে আরও পাঁচ দিন। সেমিফাইনাল রাউন্ডের যাত্রা প্রায় শেষের পথে। এরই মধ্যে সময় বাড়িয়েছেন কর্তৃপক্ষ। সেমির ‘গ’ গ্রুপে অংশ নেয়া প্রতিযোগীদের মধ্যে একজনের কবিতা প্রকাশ হয় শব্দহীনভাবে। এতেকরে বিচারকগণ নম্বর নির্ধারণে বাধাগ্রস্ত হন। এটি আসলে যান্ত্রিক ত্রুটির কারনে এমন হয়েছে কিনা তার ব্যাখ্যা…

Related posts

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, পরে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা
মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে…

তরুণ লেখক জামালের হাতে বই তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ
নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত…

শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”
ডেক্স রিপোর্ট।। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”। নড়াইল জেলা কমিটির বাস্তবায়নে প্রকাশ…
