কি রে মনি
স্কুল দিস কেন ফাঁকি
দূর হও দিদি
সময় আরো বাকি।
ভাবনাই মনি
মাথায় দিয়ে হাত
সাড়ে চারটায় ছুটি
ফিরি সন্ধ্যা রাত।
আমি যদি শিক্ষক হতাম
দিতাম দুইটাই ছুটি
বিকাল বেলার আনন্দটি
নিতো শিশু লুটি।
বিষয় গুলি কমিয়ে দিতাম
কমিয়ে হাতের লেখা
আনন্দময় সৃজনশীলে
ভরিয়ে দিতাম শেখা।
ছুটি শেষে বই নিয়ে
ফিরতো না তো বাড়ি
ঘুমের মাসি দিতো না তো
ঘুমের রাজ্য পাড়ি।
পাঠ গুলো তাই রাতে শেখা
কাটিয়ে যেতো ভয়
সাঝ সকালে পুনঃ পাঠে
তাদের পরাজয়।
উটিয়ে দিতাম শ্রেনিতে
পরাজতার ফানুস
বলতাম তাদের পিঠ ছাপড়িয়ে
তোরই হবি মানুষ।




