
মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে অবস্থান করেন। এসময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আশিকুল কায়েস এর নেতৃত্বে ১৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের মাগুরা জেলা শাখার সভাপতি জনাব শম্ভু মৈত্র, দপ্তর সম্পাদক রহমত আলী এবং বিভাগীয় প্রতিনিধিদের মধ্যে মোঃ হাসান আলী, সুনির্মল বিশ্বাস, মাসুম বিল্লাহ, রুমান খান, ফাতিমা তুজ জোহরা, সুক্তা, ইমন খান, মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য পরিষদের বিভাগীয় প্রতিনিধিদের সাথে খুলনা বিভাগে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, তরুণ লেখকদের পান্ডুলিপি প্রকাশে সহযোগিতা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি তরুণ লেখকদের সাহিত্যচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অপরদিকে, একই দিন দুপুর ২টায় বিশ্ব সাহিত্য সংস্কৃতি উদ্যান ও বাংলাদেশ তরুণ লেখক পরিষদের যৌথ আয়োজনে মাগুরা সার্কিট হাউসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অ্যাড. নিতাই রায় চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।




