একটি অনাকাঙ্ক্ষিত গল্প ।। জহিরুল আলম।।

বকনাটার গলে কোন দড়ি ছিল নাকাঁধে জোয়াল উঠেনি পড়শির এঁড়ে।হাসি হাসি মুখে ঘুরে বেখবর চাষীএভাবেই একটি গল্প উঠছে বেড়ে। দিনেদিনে বকনাটা নাদুসনুদুসগল্পের পরিণতি কেউ ভাবেনি এমন নয়,কতিপয় পড়শির চোখেমুখে কৌতূহলহাতেগোনা ক’জনের ভাবনায় ছিল ভয়! ফসলিজমির আঁকাবাঁকা আইল বেয়ে বেয়েসে খবর এখন পত্রিকার শিরোনাম।যারা নাকে তেল মেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল-তাদের হৈহুল্লোড়ে জেগে…

বকনাটার গলে কোন দড়ি ছিল না
কাঁধে জোয়াল উঠেনি পড়শির এঁড়ে।
হাসি হাসি মুখে ঘুরে বেখবর চাষী
এভাবেই একটি গল্প উঠছে বেড়ে।

দিনেদিনে বকনাটা নাদুসনুদুস
গল্পের পরিণতি কেউ ভাবেনি এমন নয়,
কতিপয় পড়শির চোখেমুখে কৌতূহল
হাতেগোনা ক’জনের ভাবনায় ছিল ভয়!

ফসলিজমির আঁকাবাঁকা আইল বেয়ে বেয়ে
সে খবর এখন পত্রিকার শিরোনাম।
যারা নাকে তেল মেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল-
তাদের হৈহুল্লোড়ে জেগে ওঠে সারা গ্রাম।

বকনাটা গাভীন করে ষাঁড় পালিয়ে গেলে-
পত্রিকাওয়ালা ছাপে, ধর্ষণ শেষে প্রেমিক নিখোঁজ।

Related posts

বাবা ৷৷ মৃনাল বৈদ্য রুদ্র।।

ছোট্ট খোকা বড়ো ,,বাবার পেশা দিন মজুরিক্ষেত খামারের চাষা,,, তবু বাবা ছেলের মাথায়বট বৃক্ষের ছায়া,,,আদর কদর যত্ন করেবেশি করে মায়া,,,৷,…

Read more

আশায় বাসা বাঁধে সৈয়দা তরিকা সুলতানা লতা

যেখানে অস্তিত্বের অভাবস্বপ্ন সেখানে বিমষ।যেখানে সময় কেঁড়ে নেইবেঁচে থাকার সুর ছন্দ,সেখানে ভালো লাগাটাভালোবাসা হয় না। যেখানে সন্দেহের বাসায়অবুঝ পাখিরা ডিম…

Read more

ছায়া ।। জহিরুল আলম।।

পথিককে প্রশ্ন করেছিলাম-সবচেয়ে সুশীতল ছায়া কার?প্রত্যুত্তরে বলেছিল বৃক্ষের নাম। কৃষককে জিগ্যেস করেছিলামকার ছায়া স্নিগ্ধ বেশি?আকাশের দিকে হেসে বলেছিলমেঘের, মেঘের। বাউলের…

Read more

Leave the first comment