ভোর সকালে উঠছি জেগে
উদ্দেশ্য নামাজ পড়িবার।
শয়তান আমায় দিচ্ছে ধোকা
ফজরের জামাত না করিবার।
আরেকটু ঘুমা শান্তি পাবি।
ঘুমের মধ্যে জান্নাত যাবি।
টেনশন কি তোর আর।
বিবেক আমায় দিচ্ছে তাড়া
নামাজের জন্য দিচ্ছে সাড়া।
উঠেই দিলাম দৌড়
শয়তান আমার কি করিবে
ভাবতে গেলে ভোর।
নামাজ যাবে কাযা
আখিরাতে পাইব বড় সাজা।
নামাজ পড়লে ভাই
আল্লাহর নৈকট্য পাওয়া যায়।
ইহকালে সম্মান পাবি
পরকালে জান্নাত যাবি।
আমার আর কিছুই চাওয়ার নাই।
শয়তান তুই বড্ড বোকা
তুই কেমনে দিবি আমায় ধোঁকা।
আমি আল্লাহর প্রিয় বান্দা তাই,
আমায় তুই ভুল বুঝাবি তার আর কোন সুযোগ নাই।
শয়তান তুই কাছ থেকে নে বিদায়
চল চল চল নামাজি বন্ধু নামাজ পড়তে যাই।




