নিউজ ডেস্ক ।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সাহিত্য বিভাগের আওতায় ‘অনলাইন জাতীয় কবিতা উৎসব’ এর ফাইনাল পর্ব শুরু হবে নির্ধারিত দিনেই। সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক জনাব আতিকুল ইসলাম এর প্রস্তাবিত সিডিউলে অনুমোদন দেন সমন্বয়ক জনাব দেবাশিস ভট্টাচার্য। পর্বটি সাজানো হয়েছে ২০ মার্চ ২০২৪ হতে ১৬ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
ফাইনাল পর্ব
গ্রুপ (ক) ২০ মার্চ- ২৪ মার্চ
১) শচীন্দ্রনাথ বিশ্বাস (মাগুরা) ২) শেখ কামরুল আক্তার (মাগুরা) ৩) জিদান বড়ুয়া (চট্টগ্রাম)
গ্রুপ (খ) ২৬ মার্চ- ৩০ মার্চ
১) সুনির্মল বিশ্বাস (মাগুরা) ২) অর্পিতা (লালমনিরহাট) ৩) জাওয়ায়েদ সোহেল (ঢাকা)
গ্রুপ (গ) ১ এপ্রিল- ৪ এপ্রিল
১) সাজিয়া ইসলাম দিবা (রংপুর) ২) জান্নাত হাকিম (নড়াইল) ৩) নির্মল রায় (নীলফামারী)
গ্রুপ (ঘ) ৬ এপ্রিল- ১০ এপ্রিল
১) উজির আলী (নড়াইল) ২) সাবিরা সুলতানা (ঢাকা) ৩) এমএ হালিম খাঁন (ঢাকা)
গ্রুপ (ঙ) ১২ এপ্রিল- ১৬ এপ্রিল
১) শেখ মিজান (মাগুরা) ২) ফাতিমা তুজ জোহরা (খুলনা) ৩) শহিদুল ইসলাম ফরিদি (ফরিদপুর)
পর্বটি স্বাভাবিক নিয়মে চলবে। নিয়মাবলী তেমন কোনকিছু পরিবর্তন হচ্ছে না। কবিতার মান- ৫০, আবৃত্তি-২০ ও অনলাইন (ভিউ+কমেন্টস+শেয়ার+লাইক)- ৩০ নম্বরই প্রযোজ্য। সকল প্রতিযোগী অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফলাফল প্রকাশ করা হবে চূড়ান্তভাবে।




