সফল অস্ত্রপচারে লেখক শেখ কামরুল আক্তার আশঙ্কামুক্ত

নিজস্ব প্রতিবেদন।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ কামরুল আক্তার গত 21 অক্টোবর 2025খ্রি. তারিখ সকাল 7.30মিনিটে নিজ বাসভবনে অবস্থান করার সময় হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত চিকিৎসার জন্য মাইক্রো যোগে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ ডা: মোঃ মেহেদী…

নিজস্ব প্রতিবেদন।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ কামরুল আক্তার গত 21 অক্টোবর 2025খ্রি. তারিখ সকাল 7.30মিনিটে নিজ বাসভবনে অবস্থান করার সময় হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত চিকিৎসার জন্য মাইক্রো যোগে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ ডা: মোঃ মেহেদী হাসান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শ্যামলী, ঢাকাতে রেফার্ড করেন। এম্বুলেন্স যোগে তাৎক্ষণিকভাবে ঢাকায় নেয়া হয়। পরবর্তীতে হার্টে রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়। তিনি 08 নং ওয়ার্ডের 15নং পেইন বেডে থেকে চিকিৎসা নেন। সফল অস্ত্রপচারের ফলে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত ও চিকিৎসার জন্য ঢাকাতে অবস্থান করছেন।
শেখ কামরুল আক্তার একজন সাংবাদিক ও তরুণ প্রজন্মের লেখকদের আইডল। মাগুরা জেলা তরুণ লেখক পরিষদের অভিভাবক হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত জীবনে লেখালেখির পাশাপাশি তিনি সৃজনশীল ও সাংস্কৃতিক অঙ্গনকে বেছে নিয়েছেন অতপ্রতভাবে। গরবী, অসহায় ও দুস্থ্যদের জন্য কল্যাণমূলক কাজে নিজেকে নিবেদন করেছেন সবসময়। শিক্ষক না হয়েও এলাকার গরীব ও অসহায় শিক্ষার্থীদের কাছে তিনি একজন জনপ্রিয় শিক্ষক। জীবনের অধিকাংশ সময় পার করেছেন অবৈতনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে। পড়িয়েছেন প্রাইভেট।
সংবাদ মাধ্যম জগতে তিনি ‘সাহিত্য সাম্প্রতিক’ ম্যাগাজিন, www.bdtorunlakhok.com এর সাথে জড়িত। এছাড়াও দৈনিক বলাকা মাগুরা জেলার প্রতিনিধি, সাপ্তাহিক ভাউয়াল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করছেন।
বাংলাদেশ তরুণ লেখক পরিষদ সম্পাদনায় কবিতার পাতা, কাব্যলতা, কাব্যমঞ্জুরী ও কাব্যগাঁথা কাব্যগ্রন্থে তার কবিতা প্রকাশিত হয়।
অনলাইন জাতীয় কবিতা উৎসবে সাম্প্রতিক সময়ে তিনি সেরা তরুণ লেখক-2025 হিসেবে পুরস্কার প্রাপ্ত হন।

Related posts

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, পরে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে…

Read more

তরুণ লেখক জামালের হাতে বই তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত…

Read more

শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”

ডেক্স রিপোর্ট।। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”। নড়াইল জেলা কমিটির বাস্তবায়নে প্রকাশ…

Read more

Leave the first comment