১৫ ই আগস্ট ৫৭০
জীবন ভরে দেশের ত্বরে
করলাম কি যে খেটে খুঁটে ।
এক জনওকি বান্ধব আমার
ছিল না ঐ দলের যোটে?
যাদের আমি দিলাম দিশা
স্বাধীন ভাবে বাঁচার ত্বরে ।
নাশিতে মোর বংশ প্রদীপ
কাপলো না হাত একটি বারে!
হায়রে আমার সোনার বাংলা
যাদের দিলাম লাল সূর্য এনে,
তারাই আমার ডুবালো বেলা?
এইকি আমার সোনার বাংলা
এইকি আমার জীবন খেলা?
খেয়েছিলাম এই দেশের জন্য
কারাগারের শুকনো রুটি,
এইকি আমার সোনার বাংলা
এর জন্যই খাটা খাঁটি?
হাইরে আমার সোনার মানুষ
সোনার বাংলা গড়বো বলে,
কত আশা ছিল আমার
কত আশা ছিল দিলে ।
নাম দিয়েছো বঙ্গবন্ধু
কেমন মোরে বাসলে ভালো,
এত ভালো বাসার ত্বরে
নিভালে মোর জীবন আলো ।
দেয়নি কিযে সবার ত্বরে
বিদেশ থেকে এনে প্রচুর,
প্রতিদানে তোমারা দিলে
স্ববংশে আমার মৃত্যুর !
স্বজন আমার ছিল না হেথা
ছিল সেথা সবাই সত্তুর ,
তাইতো তারা দিল এনে
আমার গায়ে ৫৭০(সাবান )
জুটলো না মোর
কাফনের কাপড়
লাল পেড়ে ঐ ক্যলেন্ডার শাড়ী _
পরালে মোর কাফনের কাপড়
ঐ শাড়ীর ঐ লাল পাড় ছিড়ি।
কত আপন জগত জুড়ে
কেউ ছিল না মোর লাশের পাশে!
ভালো বাসার ছিন্ন ছায়া ,
পেলাম না তাই অবশেষে!
সুখের আশায় বাঁধিনি ঘর _
শুধুই আমার দেশের ত্বরে,
কত আপন ছিল আমার
শেষ দেখা কেউ পেল নারে!
থাকো তোমরা সুখে থাকো
বাংলা মায়ের বক্ষ্য জুড়ে ,
আমি থাকি চির নিদ্রায়
এই বাংলা মায়ের অভ্যন্তরে ।।
সদস্য, মাগুরা জেলা, বাংলাদেশ তরুণ লেখক
পরিষদ
১৫ ই আগস্ট ৫৭০।। সুনির্মল বিশ্বাস ।।
১৫ ই আগস্ট ৫৭০জীবন ভরে দেশের ত্বরেকরলাম কি যে খেটে খুঁটে ।এক জনওকি বান্ধব আমারছিল না ঐ দলের যোটে?যাদের আমি দিলাম দিশাস্বাধীন ভাবে বাঁচার ত্বরে ।নাশিতে মোর বংশ প্রদীপকাপলো না হাত একটি বারে!হায়রে আমার সোনার বাংলাযাদের দিলাম লাল সূর্য এনে,তারাই আমার ডুবালো বেলা?এইকি আমার সোনার বাংলাএইকি আমার জীবন খেলা?খেয়েছিলাম এই…

Related posts

বাবা ৷৷ মৃনাল বৈদ্য রুদ্র।।
ছোট্ট খোকা বড়ো ,,বাবার পেশা দিন মজুরিক্ষেত খামারের চাষা,,, তবু বাবা ছেলের মাথায়বট বৃক্ষের ছায়া,,,আদর কদর যত্ন করেবেশি করে মায়া,,,৷,…

আশায় বাসা বাঁধে সৈয়দা তরিকা সুলতানা লতা
যেখানে অস্তিত্বের অভাবস্বপ্ন সেখানে বিমষ।যেখানে সময় কেঁড়ে নেইবেঁচে থাকার সুর ছন্দ,সেখানে ভালো লাগাটাভালোবাসা হয় না। যেখানে সন্দেহের বাসায়অবুঝ পাখিরা ডিম…

একটি অনাকাঙ্ক্ষিত গল্প ।। জহিরুল আলম।।
বকনাটার গলে কোন দড়ি ছিল নাকাঁধে জোয়াল উঠেনি পড়শির এঁড়ে।হাসি হাসি মুখে ঘুরে বেখবর চাষীএভাবেই একটি গল্প উঠছে বেড়ে। দিনেদিনে…
