ক্ষণকালের মায়াজালে ঘেরা
ওরে সৃষ্টির সেরা দল।
জীবন নদীর অনন্ত স্রোতে
ত্বরায় তরী বেয়ে চল।।
দারা, পুত্র, কন্যা স্বজন,
মোহরমুদ্রা, ধনের কালেকসন।
নামিদামী গাড়ি, দালান বাড়ি
গড়িছ মোহে, ভবে সৌরভে,
সব তোমারে করিবে ছল।।
ক্ষেতখামার আর জমিজিরাত
দুনিয়া ভোগের সালতানাত।
তুমি ভুলিয়া গিয়াছ স্রষ্টায়,
বেলাশেষে তাহা বুঝিবে হায়।
ফিরিতে হইবে তাহারই দিকে,
পাইবে তোমার আসল কর্মফল।।




