স্কোর কমতে পারে রাম ও অর্পিতার

নাহিদ রিপোর্ট।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদ আয়োজিত “অনলাইন জাতীয় কবিতা উৎসব-২০২৩” প্রথম পর্বের (ক) গ্রুপের প্রতিযোগিতা শেষে শুরু হয়েছে প্রথম পর্বের (খ) গ্রুপের প্রতিযোগিতা। এ গ্রুপে ৮ জন প্রতিযোগীর মধ্যে এখন পর্যন্ত অংশ নিয়েছেন ৬ জন প্রতিযোগী। সময়মত কমিটির নিকট কবিতা জমা না দেয়ায় নাম্বার কমতে পারে লালমনিরহাটের অর্পিতা রায়…

নাহিদ রিপোর্ট।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদ আয়োজিত “অনলাইন জাতীয় কবিতা উৎসব-২০২৩” প্রথম পর্বের (ক) গ্রুপের প্রতিযোগিতা শেষে শুরু হয়েছে প্রথম পর্বের (খ) গ্রুপের প্রতিযোগিতা। এ গ্রুপে ৮ জন প্রতিযোগীর মধ্যে এখন পর্যন্ত অংশ নিয়েছেন ৬ জন প্রতিযোগী।

অর্পিতা রায় (লালমনিরহাট)

সময়মত কমিটির নিকট কবিতা জমা না দেয়ায় নাম্বার কমতে পারে লালমনিরহাটের অর্পিতা রায় ও গোপালগঞ্জের রাম প্রসাদ বাগচির। তবে তারা কমিটির নিকট কবিতা জমা দেয়ার জন্য সময় পাচ্ছে আগামী ২৬ অক্টোবর ২০২৩ পর্যন্ত। এক্ষেত্রে দিন যত যাবে ততোই বিচারকদের হাতে থাকা নম্বরগুলো কমতে থাকবে। যতদ্রুত সম্ভব কবিতা জমা দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কমিটি।

রাম প্রসাদ বাগচি (গোপালগঞ্জ)

কবিতার মান ৫০ ও আবৃত্তিতে ২০ নম্বর বিচারকদের হাতে থাকলেও ৩০ নম্বর রয়েছে দর্শক ও শ্রোতাদের হাতে।
৭০ নম্বর থেকে প্রতিযোগীরা নম্বর কম পেলেও ৩০ নম্বর থেকে রিকোভারি করার সুযোগ পাবেন প্রতিযোগীরা। এতেকরে তাদের লাইক, কমেন্টস ও ভিউ এর পরিমান বাড়াতে হবে।

প্রতিযোগিতার শেষদিন প্রথম রাউন্ডে (ক) গ্রুপে অংশগ্রহণ করে দ্বিতীয় পর্বে জায়গা করে অনন্য নজির সৃষ্টি করেছে ঢাকার জাওয়েদ সোহেল।

আগামী ২৭ অক্টোবর ২০২৩ তারিখ অথবা পরবর্তী সময়ে www.bdtorunlakhok.com এ ফলাফল পাওয়া যাবে।

Related posts

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, পরে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে…

Read more

তরুণ লেখক জামালের হাতে বই তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত…

Read more

শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”

ডেক্স রিপোর্ট।। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”। নড়াইল জেলা কমিটির বাস্তবায়নে প্রকাশ…

Read more

Leave the first comment