।। আশিকুল কায়েস।।
খাবার খেয়ে যখন ঘুমোতে যায়
ইট পাথরের ঘরে,
মাথার নিচে হাত রাখতেই
কল্পনা এসে পড়ে।
সারারাতে সিনেমা দেখি
তোমার অভিনয়ে,
বড় পর্দার রঙিন আলো
আমার চোখে পড়ে।
আমি যে কেঁদেছি তোমার জন্যে
চোরা পথের বাঁকে,
কষ্টতে আমি মিলিয়ে যায়
যদি কেউ তোমার সাথে থাকে।
তবুও আমি তোমাকে চাই
আমার জীবনের সাথে,
মিলিয়ে যাবো আমরা দুজন
একদিন অজানারই পথে।



