স্বাধীনতা মানে
স্বাধীনতা মানে এক পৃষ্ঠে হিন্দু-মুসলমান
স্বাধীনতা মানে মুক্ত কলম, মুক্ত চিন্ত-প্রাণ
স্বাধীনতা মানে আমার দেশে ইচ্ছে মতোন চলা..
স্বাধীনতা মানে শুনতে না চাওয়া
সেই কথাটাই বলা….
স্বাধীনতা মানে তোমার আমার ভিন্ন মতবাদ
স্বাধীনতা মানে নির্ভয়তা, অন্যায়ে প্রতিবাদ
স্বাধীনতা মানে দেশের বুকে একটি বুলেট চললে…
“একটি ফুলকে বাঁচাব” বলে
লড়বে জাতি লড়বে….
লালমনিরহাট




