নাহিদ রিপোর্ট।। ভালো কাজের স্বীকৃতি পেলেন বিটিএলপি ছাত্র সংসদের শুভাকাঙ্ক্ষি মোঃ রাকিবুল ইসলাম রাকিব। বিজয় দিবসে মাগুরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আবু নাসের বেগ মহোদয় মাগুরার ইনডোর স্টেডিয়ামে এ পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বিটিএলপি ছাত্র সংসদের পরিচালক আশিকুল কায়েস, সভাপতি নাহিদ হাসান ও হুরাইরা সহ প্রমুখ।

মোঃ রকিবুল ইসলাম গ্রাম বাটিকাবাড়ি উপজেলা মাগুরা সদর জেলা মাগুরা পেশায় একজন কৃষি উদ্যোক্তা। তিনি টিউশন ও উপবৃত্তি ৪০ হাজার টাকা দিয়ে ২০১৯ সালে একটি মুরগির খামার শুরু করেন প্রথম পর্যায়ে তিনি মুরগি খামারে পুজি বিনিয়োগ করে লাভ করতে পারেননি। ২০২১ সালে তিনি যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা থেকে গাভী পালন কিছু কম্পোট উৎপাদন এবং মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা নিয়ে খামার শুরু করেন। তিনি ২২৫ শতাংশ জমিতে আগাম জাতের ধান চাষ করে সফলতা পান।

বর্তমান তিনি ১১৫ শতকে সরিষা আবাদ করেছেন তার মৎস্য খামারে টেংরা বাইন পুটি মাছের রেনু তৈরি করা হচ্ছে তার খামারে প্রতিদিন পার্ট টাইম ১০ জন লোক কাজ করেন। এ ছাড়া তিনি সব সময় দরিদ্র বিপদগ্রস্ত মানুষদের বিভিন্ন ধরনের সাহায্য করে থাকেন সম্প্রীতি তিনি তার এলাকায় বীজ গ্রাম নামে পরিচিত করার পরিকল্পনা করেছেন। তিনি রক্তদান কম্বল বিতরণ বিভিন্ন মাদ্রাসার সহযোগিতা মার্কস বিতরণ বেকার যুবকদের প্রশিক্ষণ বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনের মাধ্যমে মানুষকে সচেতন করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।




