লেখক শেখ কামরুল আক্তারের সাথে জেলা সভাপতি ও ক্রীড়া ধারাভাষ্যকার শম্ভু মৈত্র’র সাক্ষাৎ

ডেক্স রিপোর্ট।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদ মাগুরা জেলার সাধারণ সম্পাদক (ভাঃ) জনাব শেখ কামরুল আক্তারকে দেখতে যান মাগুরা জেলার তরুণ লেখকদের অভিভাবক জেলা সভাপতি ও জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার জনাব শম্ভু মৈত্র। আজ ২ ডিসেম্বর ২০২৫ দুপুর ২.৩০টার সময় মোহাম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে যান তিনি। এ সময় তার সফর সঙ্গী ছিলেন…

ডেক্স রিপোর্ট।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদ মাগুরা জেলার সাধারণ সম্পাদক (ভাঃ) জনাব শেখ কামরুল আক্তারকে দেখতে যান মাগুরা জেলার তরুণ লেখকদের অভিভাবক জেলা সভাপতি ও জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার জনাব শম্ভু মৈত্র।

আজ ২ ডিসেম্বর ২০২৫ দুপুর ২.৩০টার সময় মোহাম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে যান তিনি। এ সময় তার সফর সঙ্গী ছিলেন অত্র জেলার সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ ফিরোজ কবির।
শেখ কামরুল আক্তার তরুণ লেখকদের নেতৃত্বদানকারী পথ প্রদর্শকদের মধ্যে একজন। হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে গত ২১অক্টোবর ঢাকার হৃদরোগ ইন্সটিটিউট, শ্যামলীতে ভর্তি করা হয়। সফল অস্ত্র পচারের মাধ্যমে হার্টে রিং স্থাপন করা হয়। দীর্ঘ ১মাস পর তিনি নিজের বাড়ীতে অবস্থান করছেন।

সভাপতি জনাব শম্ভু মৈত্র বাড়িতে গিয়ে তার সার্বিক খোঁজ খবর নেন।
জনৈক লেখক সাহেবের স্বাভাবিক হতে কতদিন সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন- সে ব্যাপারে কোন ধারনা নেই। তবে মাসখানেকের মধ্যে একটু হাটাহাটি করার সম্ভাবনা রয়েছে বলে জানান।

কর্তব্যরত চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলেও সভাপতি মহোদয় গণমাধ্যমকে জ্ঞাত করেছেন।
তিনি আরও বলেন, আগের তুলনায় কামরুল সাহেবের অবস্থা সন্তোষজনক।
তিনি দেশবাসীসহ শুভাকাঙ্ক্ষী ও সুভান্যুধায়ীদের কাছে দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।

Related posts

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, পরে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে…

Read more

তরুণ লেখক জামালের হাতে বই তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত…

Read more

শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”

ডেক্স রিপোর্ট।। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”। নড়াইল জেলা কমিটির বাস্তবায়নে প্রকাশ…

Read more

Leave the first comment