অনুষ্ঠিত হলো মাগুরায় সেরা তরুণ লেখক পুরস্কার প্রদান অনুষ্ঠান

তরুণ লেখকদের প্রতিভা বিকাশে অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশে সেরা তরুণ লেখক পুরস্কার প্রাপ্তদের মধ্যে প্রথম হয়েছেন মাগুরার শচীন্দ্রনাথ বিশ্বাস এছাড়াও সেরা সাতের মধ্যে আছেন মাগুরার সুনির্মল বিশ্বাস, শেখ কামরুল আক্তার ও শেখ মিজান। মাগুরা জেলা তরুণ লেখক পরিষদের উদ্যোগে গত ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুষ্ঠিত হলো সেরা তরুণ লেখক…

তরুণ লেখকদের প্রতিভা বিকাশে অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশে সেরা তরুণ লেখক পুরস্কার প্রাপ্তদের মধ্যে প্রথম হয়েছেন মাগুরার শচীন্দ্রনাথ বিশ্বাস এছাড়াও সেরা সাতের মধ্যে আছেন মাগুরার সুনির্মল বিশ্বাস, শেখ কামরুল আক্তার ও শেখ মিজান।

মাগুরা জেলা তরুণ লেখক পরিষদের উদ্যোগে গত ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুষ্ঠিত হলো সেরা তরুণ লেখক পুরস্কার প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান।

টিটো মোল্যার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব আশিকুল কায়েস, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আব্দুর রউফ কলেজের প্রভাষক জনাব মোঃ হাফিজুর রহমান সহ অত্র জেলার তরুণ লেখক পরিষদের সদস্য, শুভাকাঙ্ক্ষীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মাগুরা জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ কামরুল আক্তার।

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ মাগুরা জেলা শাখার উদ্যোগে জেলার সাংগঠনিক কার্যালয়ের পার্শ্ববর্তী কুল্লিয়া কলেজের অডিটোরিয়ামে।

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উদ্যোগে ২০২৩-২৪ বর্ষে ‘অনলাইন জাতীয় কবিতা উৎসব’ এর আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চারটি পর্বে এ আবৃত্তি প্রচার করা হয়। ১১টি জেলা থেকে ৪৮ জন তরুণ কবি প্রতিযোগতায় অংশগ্রহণ করেন।

সংগঠনের পক্ষ থেকে মাগুরা জেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এর মধ্যে ক্রেস্ট, সম্মাননা স্মারক, সনদপত্র ও সম্মানী চেক প্রদান করা হয়েছে। ৪৮ জন তরুণ লেখকের মধ্যে স্বরচিত ‘একুশের চেতনা’ শীর্ষক কবিতাটি আবৃত্তি করেন।

অনুষ্ঠান পরিচালনার জন্য বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে হানী মেঘলার তত্ত্বাবধানে চার সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়। এ উপকমিটির সমন্বয়কের দ্বায়িত্ব পালন করেন-তরুণ লেখক পরিষদের উপদেষ্টা দেবাশীস ভট্টাচার্য, সহকারী সমন্বয়ক আশিকুল কায়েস, আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক ও সদস্য সচিব অনিক আহমেদ।

Related posts

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, পরে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে…

Read more

তরুণ লেখক জামালের হাতে বই তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত…

Read more

শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”

ডেক্স রিপোর্ট।। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”। নড়াইল জেলা কমিটির বাস্তবায়নে প্রকাশ…

Read more

Leave the first comment