মানুষের রঙ
মানুষের রঙ কেমন?
কেউ কী বলতে পারবে আমায়!
আচ্ছা শুধু কী কালো আর ফর্সা ভাই।
তাহলে সেকেন্ডে সেকেন্ড রঙ পাল্টায়
ওটা আবার কেমন রঙ?
আচ্ছা যে রঙ মানুষের স্বপ্ন নিমিষেই শেষ করে দেয়
সে রঙ আবার দেখতে কেমন?
আজও কেনো আমরা, মানুষ হয়ে মানুষের সুখ দুঃখ বুঝতে পারিনা!
তাহলে আমাদের এ রঙের প্রয়োজন কেনো?
কেনো এ রঙের পিছনে ছুটে বেড়ায়?
এই রঙয়ের পিছনে কেনো লুকিয়ে থাকে হাজারো আশা, সুখ, দুঃখের কথা।
আচ্ছা এমন আজব রঙ মানুষের ভিতরে কেনো থাকে?
এ রঙ কবে আসবে বাইরে…
সেইদিন সবাই এ রঙের মর্ম কী বুঝবে?
মাগুরা




