দ্বিতীয় রাউন্ডে শিশুর আকুতি; সেমিফাইনালের স্বপ্ন দেখছেন মিজান

নাহিদ রিপোর্ট।। শেখ মিজান, মাগুরার ইছাখাদা গ্রামের সন্তান। ক্ষুদ্র ব্যবসা দোকানদারি করে চলে যায় তার সংসার। সাদাসিধা স্বভাবের একজন মানুষ। কারো মামা, কারো ভাই, কারো চাচা, যে যাই বলে ডেকে সন্তুষ্ট হননা কেন, তাহাতেই তিনি খুশি। দিনের পর দিন মনের কষ্টটা চেপে রাখেন একটি খাতায়, যে খাতার আরেক নাম কবিতার…

নাহিদ রিপোর্ট।। শেখ মিজান, মাগুরার ইছাখাদা গ্রামের সন্তান। ক্ষুদ্র ব্যবসা দোকানদারি করে চলে যায় তার সংসার। সাদাসিধা স্বভাবের একজন মানুষ। কারো মামা, কারো ভাই, কারো চাচা, যে যাই বলে ডেকে সন্তুষ্ট হননা কেন, তাহাতেই তিনি খুশি। দিনের পর দিন মনের কষ্টটা চেপে রাখেন একটি খাতায়, যে খাতার আরেক নাম কবিতার বই। একমাত্র খাতাটাই জানে কতটা কষ্ট সহ্য করার পরেও মুখে এমন হাসি পাওয়া যায়।
আর সেই মানুষটির নাম শেখ মিজান। অনলাইন জাতীয় কবিতা উৎসব -২০২৩ প্রথম রাউন্ডে তার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে লেখা “মা” কবিতাটি উপস্থাপন করে ২০০০+ দর্শকের মধ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন।
প্রথম রাউন্ডে (ক) গ্রুপ পর্বে অংশ নিয়ে ৭৩.৫ স্কোর পেয়ে ২য়তম স্থানে জায়গা করে নেন।
ফলে নিমিষেই এগিয়ে যান দ্বিতীয় রাউন্ডে।
সম্প্রতি দ্বিতীয় রাউন্ডে নিজের লেখা “স্রষ্টা” নামক কবিতাটি দর্শকদের মধ্যে উপস্থাপন করেছেন। কবিতা শোনা নিয়ে দর্শকদের মধ্যে উপচে পড়া ভীড় লেগেই আছে। উপস্থাপনকৃত সকল বাক্যগুলো সৃষ্টিকর্তার প্রতি একজন প্রতিবন্ধী বান্দার যে অভিমান তা ফুটিয়ে তুলেছেন এই কবিতায়।
একজন প্রতিবন্ধী শিশুর অভিযোগগুলো একেএকে তুলে ধরে সৃষ্টিকর্তার কাছে বিচার নয়, বরং বিচারদিনে হিসাব চেয়েছেন একজন প্রতিবন্ধী শিশু। কবিতায় বলেছেন-
“তোমার মতে চলছে সবই, সবই আমি মানি, হিসাব কিন্তু বুঝে নেব বিচার দিনে আমি।”
লেখক নিজেই জানেন না, প্রতিবন্ধী শিশুর না বলা কথা তিনি প্রকাশ করে কতটা হাল্কা করেছেন তার প্রিয় সন্তানকে।
শেখ মিজান এর খুববেশি পড়ালেখা করার সুযোগ না হলেও, এমন কবিতার ভাষা যে শুধু মিজান নামের এই লেখকের কলমেই শোভা পায়, তার প্রিয় সন্তান ঘরে না এলে কেউ বুঝতেই পারতো না।
কবিতার তাৎপর্য নিয়ে অনলাইন জাতীয় কবিতা উৎসবের বিচারক টেবিল থেকে কেমন দেখা হবে সেটার কথা নাইবা বলা হলো, তবে শেষ বিচারের দিন যে সৃষ্টিকর্তা প্রতিবন্ধী শিশুর এই আকুতির উপর স্কোর দেয়ার জন্য কলম নিয়ে বসে আছেন তার অভিপ্রকাশ পেয়েছে এই কবিতায়।
ইতোমধ্যে অনলাইনে ২৪০০+ দর্শকের সমর্থনে গ্রুপ পর্বের সবার উর্ধ্বে এগিয়ে আছেন শেখ মিজান। সকলেই সেমিফাইনালে যাওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন লেখকের প্রতি।

Related posts

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, পরে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে…

Read more

তরুণ লেখক জামালের হাতে বই তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত…

Read more

শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”

ডেক্স রিপোর্ট।। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”। নড়াইল জেলা কমিটির বাস্তবায়নে প্রকাশ…

Read more

Leave the first comment