বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু তুমি মোদের জাতির পিতা,
শেখ মুজিব তুমি বিশ্বের মহান নেতা।
তোমায় নিয়ে বাঙালি বাঁচে,
তুমিই তো বীর জনতার কাছে।
তোমায় নিয়ে কবিতা লিখে কবি,
শিল্পীর রঙ তুলিতে ফুটে ওঠে তোমার ছবি।
মিশে আছো তুমি রেসকোর্স ময়দানে,
আছো তুমি মিশে রক্তক্ষয়ী রণাঙ্গনে।
তুমি আছো লাল সবুজের পতাকায়,
আছো তুমি সমগ্র বাংলার টেকনাফ
তেঁতুলিয়ায়।
তুমি মিশে আছো নদীর বালুচরে,
আছো তুমি প্রতিটি বাঙালির ঘরে ঘরে।
হে মুজিব তুমি আছো সমগ্র বাংলার প্রান্তরে,
আছো তুমি থাকবে তুমি বাঙ্গালীর অন্তরে।




