নাহিদ হাসান রিপোর্ট।। কমিটির বেঁধে দেয়া নীতিমালা অনুযায়ী সেরা পাঠকপ্রিয়তা পুরস্কারের লক্ষ্যে অনলাইনে সর্বোচ্চ ভিউয়ারের উপর থাকছে পাঠকপ্রিয়তা পুরস্কার-২০২৩। কে পাচ্ছেন এই পুরস্কার? সর্বশেষ ঘোষণা না আসা পর্যন্ত হয়তোবা বুঝার উপায় নেই, তবে এই পুরস্কার পাওয়ার লড়াইয়ে কে কে এগিয়ে আছেন এই প্রতিযোগীয় তার একটি সমীক্ষা দেখায় যাক।

জিদান বড়ুয়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের জিদান বড়ুয়া প্রথম রাউন্ডের ক গ্রুপ পর্বে অংশগ্রহণ করেন।
চট্রগ্রামবাসীর অগাধ ভালোবাসায় মাত্র ৩ দিনের মাথায় হাজার খানেক দর্শক কবিতাটি পরিদর্শন করে পাঠকপ্রিয়তার স্কোরে ভাসিয়ে দেয় প্রতিযোগীকে।
বর্তমানে “তোমায় নিয়ে প্রিয়” কবিতার ভিউয়ার স্কোর ১৬০০+ তে অবস্থান করছে।
সমীক্ষা বলছে, প্রথম ০৬ জনের মধ্যে তার অবস্থান ২য় নম্বরে।

ফাতিমা তুজ জোহরা (খুলনা)
অনলাইন জাতীয় কবিতা উৎসব-২০২৩ এ অংশ নেয়া প্রতিযোগীদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রতিযোগী ফাতিমা তুজ জোহরা। খুলনা সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী। তিনি প্রতিযোগিতার গ গ্রুপ পর্বে অংশ নেন। কবিতায় শৈল্পিক উপস্থাপনা ও প্রতিবাদীমূলক কবিতা উপস্থাপন করে প্রথমদিনেই ব্যাপক সাড়া পেয়ে সবার শীর্ষে অবস্থান করলেও হঠাৎই আঙুল ফুলে কলাগাছ হয়ে উপরে উঠে যায় অন্য আর একজন প্রতিযোগীর স্কোর।
বর্তমানে ফাতিমা তুজ জোহরার পাঠকপ্রিয়তার স্কোর ১৩০০+
সমীক্ষা বলছে খুলনাবাসী তার পাশে দাঁড়ালে হয়তো দেখা মিলতে পারে পাঠকপ্রিয়তার শীর্ষ স্কোর।
প্রথম ০৬ জনের মধ্যে তার বর্তমান অবস্থান ৫ম নম্বরে।

মো: উজির আলী (নড়াইল)
পাঠকপ্রিয়তার স্কোরের দৌরাত্ম তাকে আর পেছে ফেলে রাখতে পারেনি। মোঃ উজির আলী পেশায় একজন শিক্ষক। শহীদ মিনারের পাদদেশে বসে “একুশ মানে” কবিতাটি দর্শকদের মাঝে উপস্থাপন করে পাঠকপ্রিয়তার স্কোরের ঝুলি এখন তুঙ্গে উঠে গেছে।
খ গ্রুপে অংশ নেয়া এই প্রতিযোগীর বর্তমান স্কোর ১৪০০+ ।
সমীক্ষা বলছে, প্রথম ০৬ জনের মধ্যে তার অবস্থান ৪র্থ তম।

সাদেক হোসেন (লালমনিরহাট)
হঠাৎই আঙ্গুল ফুলে কলাগাছ। এই প্রবাদ বাক্যটির আর একবার প্রমাণ করে দিয়েছে লালমনিরহাটের প্রতিযোগী সাদেক হোসেন।
তিনি প্রথম রাউন্ডের গ গ্রুপ পর্বে অংশ নেন।
প্রতিযোগীতার প্রথম তিনদিনে দর্শকদের সমর্থন না মিললেও চতুর্থ দিনের মাথায় সব গ্রুপের প্রতিযোগীকে ছাপিয়ে তিনি এগিয়ে যান সর্বোচ্চ স্কোরে। দর্শকেরা প্রমান করে দিয়েছে পাঠকপ্রিয়তার গুরুত্ব দর্শকদের হাতের মুঠোয়।
চাইলে যে কাউকে উপরে উঠাতেও পারে আবার নামাতেও পারে।
পাঠকপ্রিয়তার দিক দিয়ে তার স্কোর ২৫০০+।
সমীক্ষায় বলছে প্রথম ০৬ জনের মধ্যে তার অবস্থান ১ম তম।

শেখ মিজান (মাগুরা)
শেখ মিজান। মাগুরা থেকে অংশ নেয়া একজন দুর্দান্ত প্রতিযোগী। পেশায় একজন দোকানদার। বেশিরভাগ সময় তিনি ইছাখাদা বাজারেই ব্যবসার কাজে ব্যস্ত থাকেন।
বেঁচা কেনার মাঝে তিনি যতটুকু সময় বাঁচিয়ে রাখেন, ঐ সময়টা মনের আকুতিগুলো লিখে রাখেন একটি খাতায়। খাতায় বন্ধী কবিতাগুলোর মধ্যে একটি কবিতা ” মা” উপস্থাপন করেছেন দর্শকদের সামনে।
এই আকুতি তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অভিপ্রকাশ তা সহজেই দর্শকের মনে সাড়া ফেলেছে।
পাঠকপ্রিয়তার দিক দিয়ে তার স্কোর ১১০০+ ভিউ।
সমীক্ষায় বলছে প্রথম ০৬ জনের মধ্যে তার অবস্থান ৬ষ্ঠ তম।

রবিউল হাসান রুবেল (মাগুরা)
রবিউল হাসান রুবেল পেশায় একজন শিক্ষার্থী। মাগুরা জেলায় জন্ম। ঙ গ্রুপে অংশ নেয়া এই প্রতিযোগী সর্বোচ্চ নম্বর তুলে নেয়ার পাশাপাশি পাঠক সমর্থন বেড়েছে হুড়হুড় করে।
বর্তমানে তার পাঠকপ্রিয়তার স্কোর ১৬০০+ তে।
বর্তমানে তার অবস্থান ৬ষ্ঠ এর মধ্যে ৩য় তম।




