ভুল করে তোমা যাতনা দিয়েছি কত!
ওই বুকে তোমা চন্দ্র জাগুক,
আর বাড়াবো না ক্ষত।
কত দিন-রাত কত যে প্রভাত যায়।
অবলা এ মন শুধু প্রতিক্ষন-
তোমারেই শুধু চায়।
দেখিলাম কত ফুলেরা গিয়েছে ঝরে।
আমারই ভুল, তাই ঝরা ফুল-
হয়ে রইলাম পড়ে।
সুখ পেতে আর দেখবোনা ওই হাসি।
ইশারায় কিবা মুখ ফুটে আর,
বলবো না ভালোবাসি।
বিরহ ব্যাথার নিলাম পাথার বুকে।
তোমারই থাক সুখের জোনাক,
আমি মরি একা ধুকে।
শরিয়তপুর




