নাহিদ রিপোর্ট ।। সম্প্রতি অনলাইন জাতীয় কবিতা উৎসব ২০২৩ পরিচালনার নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। কমিটির সদস্য সচিব জনাব অনিক আহমেদ কমিটির অন্যান্য সদস্যদের সমন্বয়ে নির্দেনা প্রস্তুতপূর্বক কমিটির সমন্বয়কের নিকট উপস্থাপন করেন। প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে অনুমোদনের জন্য সহকারি সমন্বয়ক আশিকুল কায়েস ও আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক প্রধান সমন্বয়কের নিকট সুপারিশ করেন। ইতোমধ্যে সেটি অনুমোদিত হয়েছে। এসকল নির্দেশনা একজন প্রতিযোগীকে ২য় রাউন্ডে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুসরণ করতে হবে।
দ্বিতীয় রাউন্ড পরিচালনার নির্দেশনা:
১) দ্বিতীয় রাউন্ডে ৩৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
২) প্রতিযোগীদের নির্ধারিত ৭টি শর্ত অনুসরণ করতে হবে।
৩) দ্বিতীয় রাউন্ডে গ্রুপ পর্বকে ৬টি (ক, খ, গ, ঘ, ঙ, চ) ভাগে ভাগ করা হয়েছে।
৪) প্রতিটি গ্রুপ পর্বে ০৬ জন করে অংশগ্রহণ করবে।
৫) গ্রুপ পর্বে কোন প্রতিযোগী অনিবার্য কারণ বশত: অংশগ্রহণ করতে না পারলে, উপর্যুক্ত কারণ ব্যাখ্যা প্রদানের নিমিত্তে সমন্বয়কের সিদ্ধান্তক্রমে যেকোন গ্রুপে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
৬) প্রতিটি গ্রুপ পর্বের মেয়াদ থাকছে কবিতা প্রকাশ হতে মোট ০৫ দিন।
৭) পর্ব শুরু হবার আগের দিন কমিটির নিকট কবিতা জমা দিতে হবে। নতুবা স্কোরের প্রাপ্ত নম্বর থেকে কেটে নেয়া হবে।
৮) সাতটি শর্তের সাথে সাংঘর্ষিক ও যথাসময়ে কবিতা জমা না দিলে নম্বর কাটা হবে।
৯) স্কোর ১০০ এর মধ্যে অনুষ্ঠিত হবে। (কবিতার মান= ৫০, আবৃত্তি= ২০, অনলাইন= ৩০)
১০) ০৫ দিন পরবর্তী গ্রুপ পর্বের ফলাফল www.bdtorunlakhok.com এ প্রকাশ করা হবে। তবে উল্লেখ থাকে যে, গ্রুপ পর্বের ফলাফলের উপর কোন প্রতিযোগীর বাদ যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে না।
১১) দ্বিতীয় রাউন্ডের সকল গ্রুপ পর্ব (ক,খ,গ,ঘ,ঙ,চ) শেষ হওয়ার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
১২) দ্বিতীয় রাউন্ডে অংশ নেয়া ৩৪ জন (সকল) প্রতিযোগীর মধ্যে সর্বনিম্ন স্কোর প্রাপ্ত ১০ জন প্রতিযোগীকে প্লাটফর্ম থেকে বিদায় নিতে হবে।
১৩) দ্বিতীয় রাউন্ড পরবর্তী সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ২৪ জন প্রতিযোগী।
১৪) দ্বিতীয় রাউন্ড শুরু হবে আগামী ২৫ নভেম্বর ২০২৩ তারিখ থেকে।




