নিউজ ডেস্ক ।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বাছাইকৃত সদস্যদের বিভিন্ন জেলা থেকে আগত তথ্যের ভিত্তিতে অনলাইন জাতীয় কবিতা উৎসবে মোট ৪০ জন অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। অনেক জেলার কোটাভিত্তিক সদস্যরাও অত্র তালিকায় সংযুক্ত হতে পারিনি বলে জেলার প্রতিনিধিগণ আয়োজক কমিটির নিকট তথ্য তুলে ধরেন।বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সদস্যদের বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার পরেই অনলাইন জাতীয় কবিতা উৎসবকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। ফলে এটিকে একটি প্রাণের উৎসব মনে করেন তরুণ লেখকেরা এমনটাই মন্তব্য করছেন বিশ্লেষকরা।অনুষ্ঠানে যোগ দিতে না পারাও তাদের একটি কষ্টের কারণ হতে পারে বলেও মন্তব্য করেন।
তালিকা সঠিকভাবে উপস্থাপন হয়নি এব্যাপারে সদস্য সচিব তার ব্যাখা দিয়ে বলেন, অনেকেই আমার ভুল আইডিতে তথ্য পাঠিয়েছেন ফলে আমার হাতে পৌঁছায়নি। এব্যাপারে বিভিন্ন জেলায় তথ্য চেয়ে বারবার নক করা হলেও হয়তো তারা বুঝতে পারিনি।
এই ভুল বুঝাবুঝির অবসান ঘটাতে আয়োজক কমিটির আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক প্রথম রাউন্ডেই বঞ্চিত প্রতিযোগিদের সুযোগ করে দেওয়ার জন্য সমন্বয়ক জনাব দেবাশিস স্যার এর নিকট সুপারিশ করেন।
সমন্বয়ক জনাব দেবাশিস স্যার (চ) গ্রুপের অনুমোদন দিলেই প্রথম রাউন্ডে যুক্ত হবে আরও ০৮ জন প্রতিযোগী।




