মায়ের দেয়া’ শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান নির্মল রায়

নাহিদ রিপোর্ট।। নির্মল রায় একজন লেখক, সংগঠক, সমাজসেবক, চাকুরিজীবী এবং সর্বোপরি একজন জনপ্রিয় ভালো মানুষ। নিরহংকারী এ মানুষটি দীর্ঘদিন নীলফামারী জেলার তরুণ লেখকদের অভিভাবকের জায়গাটা পূর্ণ করে রেখেছেন। নীলফামারী জেলার সাধারণ সম্পাদকের যোগ্য একজন নেত্রী। জায়গা করে নিয়েছেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় সংসদেও। তার কলমে কথা বলে অসহায় গরীব…

নাহিদ রিপোর্ট।। নির্মল রায় একজন লেখক, সংগঠক, সমাজসেবক, চাকুরিজীবী এবং সর্বোপরি একজন জনপ্রিয় ভালো মানুষ। নিরহংকারী এ মানুষটি দীর্ঘদিন নীলফামারী জেলার তরুণ লেখকদের অভিভাবকের জায়গাটা পূর্ণ করে রেখেছেন। নীলফামারী জেলার সাধারণ সম্পাদকের যোগ্য একজন নেত্রী। জায়গা করে নিয়েছেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় সংসদেও। তার কলমে কথা বলে অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ানোর কথা, কলমের কালো রক্ত তৈরি করে যুদ্ধ জয়ের ইতিহাস। বহুগুণের অধিকারী এই মানুষটি অনলাইন জাতীয় কবিতা উৎসব ২০২৩ এ অংশ নিয়ে ‘একুশ মানে মাথা নত না করার কথা’ জানিয়ে দিয়েছেন আরও একবার। মনে করে দিয়েছেন সালাম, রফিক, শফিক, বরকত ও জব্বারের কথা।
প্রথম রাউন্ডে “একুশ মানে” কবিতাটি দর্শকপ্রিয়তা ও বিচারক টেবিল থেকে দুহাত ভর্তি নাম্বার নিয়ে পৌঁছেছেন দ্বিতীয় রাউন্ডে। ইতোমধ্যে তার লেখা “মায়ের দেয়া” কবিতাটি দর্শকদের মাঝে উপস্থাপন করেছেন। মায়ের ঋণ যে কোনদিন শোধযোগ্য নয়, মায়ের দেয়া শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে জীবনের শেষদিন পর্যন্ত এটাই বলেছেন লেখনির ভাষায়।
ইতোমধ্যে তার ঝুলিতে ৪৭২ জন দর্শকপ্রিয়তার খবর পাওয়া গেছে। যা অন্যদের তুলনায় অনেকটাই কম। সেমিফাইনালের পথ পরিস্কার করতে প্রতিযোগীকে বিচারক টেবিলের নম্বরের পাশাপাশি নজর দিতে হবে পাঠক সৃষ্টির বিষয়ে।

Related posts

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, পরে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে…

Read more

তরুণ লেখক জামালের হাতে বই তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত…

Read more

শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”

ডেক্স রিপোর্ট।। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”। নড়াইল জেলা কমিটির বাস্তবায়নে প্রকাশ…

Read more

Leave the first comment