তরুণ লেখক জামালের হাতে বই তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত তরুণ লেখক জামাল হোসেনের উদ্যোগে চালু হওয়া পাঠাগারটি বেশ আলোচিত। প্রত্যন্ত গ্রামে চালু হলেও দিন দিন এর দ্যুতি ছড়িয়ে পড়েছে। সেই পাঠাগারে এবার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।বাংলাদেশ তরুণ…

নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত তরুণ লেখক জামাল হোসেনের উদ্যোগে চালু হওয়া পাঠাগারটি বেশ আলোচিত। প্রত্যন্ত গ্রামে চালু হলেও দিন দিন এর দ্যুতি ছড়িয়ে পড়েছে।

সেই পাঠাগারে এবার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের লালমনিরহাট জেলার সভাপতি জামাল হোসেনের হাতে শতাধিক বই বিনামূল্যে তুলে দেওয়া হয়েছে। ইমদাদুল হক মিলনের লেখা বইগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ, বিভিন্ন বিষয়ের গল্প, প্রবন্ধ, উপন্যাসসহ শিশু-কিশোরদের বইও রয়েছে।
নিজের পাঠাগারের জন্য প্রিয় লেখক ইমদাদুল হক মিলনের বই পেয়ে লেখক ও বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জামাল ও পাঠাগার সংশ্লিষ্টরা।

পাঠাগারের সভাপতি জামাল হোসেন বলেন, ‘বসুন্ধরা সবসময়ই ভালো কাজের সঙ্গে থাকে, এটি তার একটি অন্যতম উদাহরণ।
বিশেষ করে ইমদাদুল হক মিলনের লেখা বইগুলো যুগোপযোগী এবং তরুণদের পছন্দের তালিকায় রয়েছে। আমরা চাই শুভসংঘ সবসময়ই আমাদের পাশে থাকুক। ’
পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুল জলিল শান্ত বলেন, ‘পাঠাগারের জন্য বই সহায়তা একটা বড় কাজ। যেটা করেছে বসুন্ধরা শুভসংঘ।

পাঠাগার কর্তৃপক্ষ এজন্য কৃতজ্ঞ। ’
সম্প্রতি জামাল হোসেনের হাতে বইগুলো অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান, জাতীয় দৈনিক কালের কণ্ঠের লালমনিরহাট জেলা প্রতিনিধি হায়দার আলী বাবু ও স্কুলশিক্ষক আরিফা সুলতানা রিপা।

Related posts

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, পরে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে…

Read more

শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”

ডেক্স রিপোর্ট।। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”। নড়াইল জেলা কমিটির বাস্তবায়নে প্রকাশ…

Read more

লেখক শেখ কামরুল আক্তারের সাথে জেলা সভাপতি ও ক্রীড়া ধারাভাষ্যকার শম্ভু মৈত্র’র সাক্ষাৎ

ডেক্স রিপোর্ট।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদ মাগুরা জেলার সাধারণ সম্পাদক (ভাঃ) জনাব শেখ কামরুল আক্তারকে দেখতে যান মাগুরা জেলার তরুণ…

Read more

Leave the first comment