ফিচার।। অনিক চন্দ্র বিশ্বশর্মা। ২০০৩ সালে ৮ই মার্চ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন। তৃতীয় শ্রেণিতে থাকাকালীন তিনি লেখায় মনোনিবেশ করেন। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় ‘শিমুল গাছটা ‘ নামক কবিতাটি প্রকাশিত হয়।

২০২২ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ” রক্তে লেখা স্বাধীন”। কাব্যের একটি কবিতা ‘বিদায়’ “হৃদ কলমের সাহিত্য” পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়াও “সাহিত্য আলো” পত্রিকায় বেশ কয়েকটি কবিতা প্রকাশ ঘটে। শতাধিক কবিতা লিখেছেন।

২০২৩ সালে তিনি বাংলাদেশ তরুণ লেখক পরিষদে যোগদান করেন।
বাংলাদেশ তরুণ লেখকদের লেখা প্রকাশের একমাত্র অনলাইন গণমাধ্যম bdtorunlakhok.com এ লেখা প্রকাশ করে তরুণ লেখক সম্মানে ভূষিত হয়েছেন। অংশগ্রহণ করা সারাদেশের তরুণদের মধ্যে থেকে “এ ধরার সাজ” কবিতাটি লিখে তিনি সেরা তরুণ লেখক নির্বাচিত হয়েছেন।
নেত্রকোনা জেলায় তরুণদের মধ্যে লেখক প্রতিভা জাগ্রত করতে প্রতিনিধি হিসেবে কাজ করছেন।




