
ডেক্স রিপোর্ট।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাগুরা জেলার সাধারণ সম্পাদক জনাব শেখ কামরুল আক্তার অর্ধ শয্যাসয়ী অবস্থায় দিন কাটাচ্ছেন।
তাকে দেখতে আজ বেলা ১২.০০টায় কেন্দ্রীয় সভাপতি তরুণ লেখক আশিকুল কায়েস তার বাসভবন মাগুরার পানিঘাটায় যান। এসময় সফর সঙ্গী ছিলেন মোঃ রহমত আলী ও মোঃ রোমান খাঁন।
তারা গন্তব্যস্থলে পৌঁছানো মাত্র শেখ কামরুল আক্তার এর মাতা কান্নায় ফেঁটে পড়েন।
তরুণ লেখক শেখ কামরুল আক্তার এর অবস্থা বেশ সংকটাপন্ন। শেখ কামরুল আক্তার হার্টএ্যাটাকের সময়টা কেমন কেটেছে বর্ণনা করতে গিয়ে নিজেই বারবার স্তম্ভিত হয়ে যান। তিনি সবার মাঝে ফিরে আসতে পারবেন ভাবনাটা ছিল তার কাছে কল্পনীয় বিষয়। আল্লাহর মেহেরবানিতে সকলের মাঝে আসতে পেরে অনেকটা স্বস্তি পাচ্ছেন বলে এমনটাই মন্তব্য করেন।
দ্বায়িত্বরত চিকিৎসক তাকে সম্পূর্ণভাবে বেডরেস্ট দিয়েছেন।
জনাব কামরুল আক্তার সকলের কাছে আশিকুল কায়েস এর মাধ্যমে দোয়া চেয়েছেন।




