পড়ালেখায় শতাংশে কম হলেও জ্ঞানের গভীরতা শতাংশে কম নয়

নাহিদ রিপোর্ট।। সুনির্মল বিশ্বাস মাগুরা জেলার নালিয়া গ্রামের সন্তান। জীবিকার তাগিদে আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করছেন। সুনির্মল বিশ্বাস অত্র প্রতিষ্ঠানের একজন নিম্নশ্রেণীর কর্মচারী। পড়ালেখার শতাংশ হিসেবে অনেক কম হলেও তার জ্ঞান গভীরতা শতাংশের হারে কোন অংশে কম নয়।সময়ের প্রয়োজনে সুনির্মল বিশ্বাসের মধ্যে লুকিয়ে থাকা…

নাহিদ রিপোর্ট।। সুনির্মল বিশ্বাস মাগুরা জেলার নালিয়া গ্রামের সন্তান। জীবিকার তাগিদে আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করছেন। সুনির্মল বিশ্বাস অত্র প্রতিষ্ঠানের একজন নিম্নশ্রেণীর কর্মচারী। পড়ালেখার শতাংশ হিসেবে অনেক কম হলেও তার জ্ঞান গভীরতা শতাংশের হারে কোন অংশে কম নয়।
সময়ের প্রয়োজনে সুনির্মল বিশ্বাসের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা চেপে থাকেনি। বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যে মত্ত হয়ে প্রকৃতির রূপকে তুলে ধরেছেন অবলীলায়। রচনা করেছেন তার শৈল্পিক কর্মকাণ্ডের বহু কবিতারাজির ইতিহাস।
অনলাইন জাতীয় কবিতা উৎসব ২০২৩ এ অংশগ্রণ করে সুনিপুণ দক্ষতার প্রমাণ দিয়েছেন। বর্তমানে লেখক অবস্থান করছেন দ্বিতীয় রাউন্ডে। এবারের পর্বে তিনি উপস্থাপন করেছেন তার নিজের লেখা কবিতা “কি সুখের আশায়”। আবৃত্তি করেছেন লেখক নিজেই।
বারোটা বছর ঘুরে ফিরে ঠিকই আমাদের সামনে আসে, কিন্তু যে দিনটি পেছনে চলে যায় তা কখনও ফিরে পাওয়া যায় না বলে লেখক তার রচনায় উল্লেখ করেছেন।
লেখক প্রতিটা সময়ের প্রতি বিশেষ যত্নবান। তারপরও মৃত্যুর বিবিষিকা নিয়ে তিনি ভয়ে সন্ত্রস্ত। তাই সময় জ্ঞান সম্পর্কে লেখক সজাগ করে দিতে কবিতায় বলেছেন-
“মৃত্যুর বিবিষিকা চলে পিছু একা একা, দেখে আর হাসে মিচুমিচু।
কেহ কি গুণে দেখো, বিন্দু বিন্দু করে দেখো পরমায়ু হচ্ছে শুধু ক্ষয়। পৃথিবী আছে যেমন, করিয়াতেও থাকবে তেমন, উদ্ভাবিত প্রাণ সব নষ্ট হয়ে যায়।

Related posts

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, পরে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে…

Read more

তরুণ লেখক জামালের হাতে বই তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত…

Read more

শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”

ডেক্স রিপোর্ট।। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”। নড়াইল জেলা কমিটির বাস্তবায়নে প্রকাশ…

Read more

Leave the first comment