নাহিদ রিপোর্ট।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের প্রথম রাউন্ডে ৮ জন প্রতিযোগীর মধ্যে এখন পর্যন্ত অংশ নিয়েছেন ৭ জন প্রতিযোগী।

নিয়ম মোতাবেক ঢাকার প্রতিযোগী মোঃ সোহেল হোসেন সময়মত কমিটির নিকট কবিতা জমা না দেয়ায় নাম্বার কমে আসতে পারে। তবে তার কবিতা জমা দেয়ার জন্য তিনি সময় পাচ্ছেন আগামী ২০ অক্টোবর ২০২৩ পর্যন্ত। এক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটি কবিতা জমা দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

প্রতিযোগীতায় অংশ নেয়ার পরেও নাম্বার কমতে পারে লালমনিরহাটের প্রতিযোগী নীরব রায়হানের। কমিটির দেয়া সাত শর্তের মধ্যে একটি শর্ত ভঙ্গ করায় বিচারকদের বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়তে হয়। শর্ত ভঙ্গ করার দায়ে এ প্লাটফর্ম থেকে বিদায় জানানো হবে কিনা? এব্যাপারে কর্মসূচির সমন্বয়ক সাহিত্যিক জনাব দেবাশীস ভট্টাচার্য্য এর সাথে বিচারকদের মতবিনিময় হয়।
সমন্বয়কের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিযোগিতায় নীরব রায়হানকে অংশগ্রহণে নিশ্চিয়তা প্রদান করা হয়। তবে এক্ষেত্রে প্রতিযোগীর নাম্বার কমে আসবে বলে বিচারকরা নিশ্চিত করেন। একই সাথে নীরবের নাম্বার রিকোভারী করার সুযোগ আছে বলে আশা প্রকাশ করেন।
সূত্রে জানা যায়, কবিতার মান ৫০ ও আবৃত্তিতে ২০ নম্বর বিচারকদের হাতে থাকলেও ৩০ নম্বর রয়েছে দর্শক ও শ্রোতাদের হাতে।
৭০ নম্বর থেকে নীরব নম্বর কম পেলেও ৩০ নম্বর থেকে রিকোভারি করার সুযোগ পাচ্ছেন। এতেকরে তাকে লাইক, কমেন্টস ও ভিউ এর পরিমান বাড়াতে হবে।
আগামী ২১ অক্টোবর ২০২৩ তারিখ অথবা পরবর্তী সময়ে www.bdtorunlakhok.com এ ফলাফল পাওয়া যাবে।




