পাঠকপ্রিয়তা পুরস্কারের হাতছানি উজিরের দিকে! নাকি পাবে অন্য কেউ ?

নাহিদ রিপোর্ট ।। অনলাইন জাতীয় কবিতা উৎসব-২০২৩ এ অংশ নেয়া প্রতিযোগীদের মধ্যে জনাব মোঃ উজির আলী একজন।পাঠকপ্রিয়তা পুরস্কার প্রাপ্তির আশা ক্রমেই এগিয়ে নিয়ে চলেছেন সমর্থকদের কাঁধে করে।বর্তমান রিপোর্ট অনুযায়ী সর্বোচ্চ ভিউয়ের উপর স্কোরপ্রাপ্ত প্রতিযোগী জনাব সাদেক হোসেনকে টেক্কা মেরে তিনি স্কোর নিয়ে উঠেছেন তুঙ্গে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী সাদেক হোসেনের ‘ছোট…

নাহিদ রিপোর্ট ।। অনলাইন জাতীয় কবিতা উৎসব-২০২৩ এ অংশ নেয়া প্রতিযোগীদের মধ্যে জনাব মোঃ উজির আলী একজন।পাঠকপ্রিয়তা পুরস্কার প্রাপ্তির আশা ক্রমেই এগিয়ে নিয়ে চলেছেন সমর্থকদের কাঁধে করে।বর্তমান রিপোর্ট অনুযায়ী সর্বোচ্চ ভিউয়ের উপর স্কোরপ্রাপ্ত প্রতিযোগী জনাব সাদেক হোসেনকে টেক্কা মেরে তিনি স্কোর নিয়ে উঠেছেন তুঙ্গে।

সমীক্ষার রিপোর্ট অনুযায়ী সাদেক হোসেনের ‘ছোট খোকা’ কবিতার ভিউয়ের স্কোর ছিল ২০০০+ এ। বর্তমানে তার স্কোর ২৭০০+তে এসে দাঁড়িয়েছে। সর্বোচ্চ রেকর্ড গড়া এই তারকা এখন অবস্থান করছেন তিন নম্বরে।

১৫০০+ ভিউ প্রাপ্ত জিদান বড়ুয়ার স্কোরের সাথে উজির আলীর চলে একসময় হাড্ডা হাড্ডি লড়াই। তারপরই হঠাৎ উঠে আসে সাদেক হোসেন। সেখানে উজির আলীর প্রথম রাউন্ডে প্রকাশিত ‘একুশের চেতনায়’ কবিতার লড়াইয়ে ৬৬০০+ স্কোর নিয়ে এখন শীর্ষ স্থানে অবস্থান করছেন।

প্রতিযোগীদের স্কোরগুলো প্রতিটি মুহূর্তে ওঠা নামা করছে। পরিসংখ্যানে দেখা মিলছে কেউ এখন শীর্ষে আছেনতো একদিন পর তার অবস্থান পাঁচ এ। ফাইনাল রাউন্ডের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত চলবে স্কোর ওঠা নামার লড়াই।

জনাব উজির আলীরএকুশের চেতনার’ ৬৬০০+ স্কোরের পাশাপাশি অবস্থান করছেন মাগুরার শেখ মিজান এর ‘মা’ কবিতার উপর ৩০০০+ স্কোর। একইভাবে শেখ মিজান দ্বিতীয় রাউন্ডে ‘স্রষ্টা’ কবিতার উপর স্কোর নিয়ে দাঁড়িয়েছেন ২৯০০+ স্কোরে।

এরপরে পর্যায়ক্রমে রয়েছেন সাদেক হোসেনের ‘ছোট খোকা‘ কবিতার উপর ২৭০০+, জিদানের ‘তোমায় নিয়ে প্রিয়’ কবিতার উপর ১৭০০+, রবিউলের ‘গ্রাম্য রুপ’ কবিতার উপর ১৭০০+, ফাতিমা তুজ জোহরার ‘আমি একটি বার্তা লিখতে চাই’ কবিতার উপর ১৪০০+ স্কোর।

পরিসংখ্যানে বলছে অন্যান্য প্রতিযোগীদের স্কোর হঠাৎ করে থেমে গেলেও থামছেনা উজির আলী ও শেখ মিজানের স্কোর। ৪৮ জন প্রতিযোগীদের মধ্যে ৫ জন প্রতিযোগীর চলছে শীর্ষ স্থান দখল করা নিয়ে লড়াই। কে বলতে পারে সময় শেষ হওয়ার আগেই হঠাৎই উড়ে এসে জুড়ে বসতে পারে যে কেউ।

Related posts

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, পরে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে…

Read more

তরুণ লেখক জামালের হাতে বই তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত…

Read more

শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”

ডেক্স রিপোর্ট।। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”। নড়াইল জেলা কমিটির বাস্তবায়নে প্রকাশ…

Read more

Leave the first comment