নাহিদ রিপোর্ট।। অচল পয়সা কবিতাটি অনলাইন জাতীয় কবিতা উৎসবে প্রকাশ করে রীতিমত সচল করে তুলেছে পাঠকদের। সেমিফাইনাল রাউন্ডের “খ” গ্রুপে অংশ নেয়া মিজান এগিয়ে চলেছেন অচল পয়সা দিয়ে স্বপ্ন কেনার দ্বারপ্রান্তে। ইতোমধ্যে প্রমান করে দিয়েছেন অচল পয়সা কখনও অচল হতে পারে না। সময়ের সাথে সাথে তার মূল্য এনে দেয় বহুগুণে। যেমনটি প্রতিযোগী শেখ মিজানের অচল পয়সা কবিতাটি প্রায় দুই হাজার দুই’শ শ্রোতাদের মনে দাগ কেটেছে।
সেমির ‘খ’ গ্রুপে অংশ নেয়া প্রতিযোগীদের মধ্যে সর্বোচ্চ ভিউ নিয়ে এগিয়ে আছেন তিনি।
অচল পয়সা কবিতায় লেখক বুঝিয়েছেন একজন প্রতিবন্ধী শিশু তার নানিকে মিথ্যা আশ্বাস দিয়ে ভুলিয়ে ভালিয়ে যত্ন নিচ্ছে। সে নিজেও জানে প্রতিবন্ধীতা থেকে তার কখনও মুক্তি নেই। তারপরও সুস্থ হয়ে নানিকে লাল শাড়ি কিনে দেয়ার বাহানায় নানির কাছ থেকে আদর চুরি করে নিচ্ছে প্রতিনিয়ত। এভাবে চলতে চলতে একদিন নানিকে ফাঁকি দিয়ে চিরতরে বিদায় নেবে এ পৃথিবী থেকে।
কবিতায় কবির বিমূর্ত প্রকাশ।




