নির্বাসন ।। সাবিরা সুলতানা।।

নির্বাসন দু’হাত ভরে পরেছি আজনীল রেশমী চুড়ি।নীল রঙ টিপ পরেছি,আরও নীল শাড়ি।পায়ের নূপুর, কোমর-বিছায়আছে নীলের ছটা।গলার মালা, কানের দুলেওনীল পাথরের ঘটা।চুলের খোঁপায় পাচ্ছে শোভাপ্রিয় অপরাজিতা।নীলের মেলায় নাচের লহরতুলছি তা-ধিন-তা।তোমার চোখে নীল শাড়িতে,ছিলাম আমি মোহনীয়।বেদনার দংশনে আজনীল হয়েছে মন ও দেহ।বললেনা তো,লাগছে কেমনআমায় এমন সাজে!ভাবছো বুঝি তোমার কাছেমরছি না কেন লাগে?লজ্জা-শরম?…

নির্বাসন

দু’হাত ভরে পরেছি আজ
নীল রেশমী চুড়ি।
নীল রঙ টিপ পরেছি,
আরও নীল শাড়ি।
পায়ের নূপুর, কোমর-বিছায়
আছে নীলের ছটা।
গলার মালা, কানের দুলেও
নীল পাথরের ঘটা।
চুলের খোঁপায় পাচ্ছে শোভা
প্রিয় অপরাজিতা।
নীলের মেলায় নাচের লহর
তুলছি তা-ধিন-তা।
তোমার চোখে নীল শাড়িতে,
ছিলাম আমি মোহনীয়।
বেদনার দংশনে আজ
নীল হয়েছে মন ও দেহ।
বললেনা তো,লাগছে কেমন
আমায় এমন সাজে!
ভাবছো বুঝি তোমার কাছে
মরছি না কেন লাগে?
লজ্জা-শরম? থাকতে নেই গো
আমিতো বারবনিতা।
ওসব তোমাদের ই মানায়
আমার কাছে বিলাসিতা।
ছাড়লে আমায় সুখের আশে
অর্থ পেলে বিস্তর
খুঁজলে সুখ টাকার ভাঁজে,
করলে আমায় সস্তার।
প্রতিদিন ই রাঙ্গাই শরীর
হরেক রঙের বসন।
সুস্থ সমাজ দিয়েছে আমায়
আমরণ নির্বাসন।

ঢাকা

Related posts

বাবা ৷৷ মৃনাল বৈদ্য রুদ্র।।

ছোট্ট খোকা বড়ো ,,বাবার পেশা দিন মজুরিক্ষেত খামারের চাষা,,, তবু বাবা ছেলের মাথায়বট বৃক্ষের ছায়া,,,আদর কদর যত্ন করেবেশি করে মায়া,,,৷,…

Read more

আশায় বাসা বাঁধে সৈয়দা তরিকা সুলতানা লতা

যেখানে অস্তিত্বের অভাবস্বপ্ন সেখানে বিমষ।যেখানে সময় কেঁড়ে নেইবেঁচে থাকার সুর ছন্দ,সেখানে ভালো লাগাটাভালোবাসা হয় না। যেখানে সন্দেহের বাসায়অবুঝ পাখিরা ডিম…

Read more

একটি অনাকাঙ্ক্ষিত গল্প ।। জহিরুল আলম।।

বকনাটার গলে কোন দড়ি ছিল নাকাঁধে জোয়াল উঠেনি পড়শির এঁড়ে।হাসি হাসি মুখে ঘুরে বেখবর চাষীএভাবেই একটি গল্প উঠছে বেড়ে। দিনেদিনে…

Read more

Leave the first comment