উৎসব রিপোর্ট।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের অনলাইন জাতীয় কবিতা উৎসব ২০২৩ এ প্রথম রাউন্ডে (ক) গ্রুপে যেসকল প্রতিযোগী স্ব রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেন
তাদের ফলাফল প্রকাশের আগে কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব আতিকুল ইসলাম আতিক বলেন- প্রতিযোগীদের জয় পরাজয় বলে কোন প্রকার মন খারাপ করা চলবে না। বাংলাদেশ তরুণ লেখক পরিষদ আমাদের একটি পরিবার। আর এই প্লাটফর্মে দাঁড়িয়ে লেখকদের এগিয়ে যাওয়ার জন্য জীবনে অনেক ধরনের স্বাদ গ্রহণ করতে হবে। তেমন একটা স্বাদের নাম ” অনলাইন জাতীয় কবিতা উৎসব”। এটি আমাদের মনে লালন করতে হবে। প্রতিবছরই এ উৎসব ঘুরে ফিরে আমাদের মাঝে আসবে, সুতরাং আজ হয়নি কাল হবে এবং নিজেকে প্রস্তুত করতে হবে। আজকে যাদের কম স্কোর হবে তাদের মন খারাপ করা চলবে না।
সমন্বয়ক জনাব দেবাশীস ভট্টাচার্য্য প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, আজ যেমন অনলাইন জাতীয় কবিতা উৎসবে ইন্টারনেট দুনিয়া রঙিন হয়েছে তেমনি লেখকদের কবিতার ভাষা দিয়ে পৃথিবীকে রঙিন করতে হবে।
তরুণ লেখকদের পাশে সবসময় বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ছিল এবং থাকবে।
সমন্বয়ক প্রথম পর্বের (ক) গ্রুপের ফলাফল ঘোষণা করেন-
(কবিতার মান হিসেবে থাকছে= ৫০ নম্বর, আবৃত্তিতে থাকছে= ২০ নম্বর এবং অনলাইন সামাজিক গণমাধ্যমে লাইক, কমেন্টস এবং ভিউয়ের উপর থাকছে= ৩০ নম্বর। সর্বমোট= ১০০ নম্বর)

কবিতার মান, আবৃত্তি ও অনলাইন মিলে পেয়েছেন- ৪৩+১৬+১৪= ৭৩

কবিতার মান, আবৃত্তি ও অনলাইন মিলে পেয়েছেন- ৪৬+১৬+১০ = ৭২

কবিতার মান, আবৃত্তি ও অনলাইন মিলে পেয়েছেন- ৩৮+১২+২৯= ৭৯

কবিতার মান, আবৃত্তি ও অনলাইন মিলে পেয়েছেন-২০+৮+১৯= ৪৭

কবিতার মান, আবৃত্তি ও অনলাইন মিলে পেয়েছেন- ৩৫+১০+২৮.৫= ৭৩.৫

কবিতার মান, আবৃত্তি ও অনলাইন মিলে পেয়েছেন- ২৮+৮+১৩.৫= ৪৯.৫

কবিতার মান, আবৃত্তি ও অনলাইন মিলে পেয়েছেন-২৭+১০+২০= ৫৭

কবিতার মান, আবৃত্তি ও অনলাইন মিলে পেয়েছেন-২৯+১০+১১.৫= ৫০.৫
অনলাইন জাতীয় কবিতা উৎসব- ২০২৩ প্রথম পর্বের (ক) রাউন্ড থেকে বিদায় নিতে হচ্ছে সর্বনিম্ন স্কোর প্রাপ্ত ০২ (দুই) জন প্রতিযোগীকে।
একইসাথে দ্বিতীয় পর্বের জন্য প্লাটফর্মে টিকে থাকা প্রতিযোগীদের প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
পরবর্তীতে ২য় রাউন্ডের সময়সূচি জানিয়ে দেয়া হবে।




