নাহিদ রিপোর্ট।। কামাল হোসেনের বাড়ী মাগুরা জেলার শরুশুনা গ্রামে। ছোটবেলা থেকেই তার লেখার প্রতি বেশ আগ্রহ ছিল। সৃজনশীল কার্যকলাপের মধ্যে নিজে আত্মনিয়োগ করেছেন বারবার। সফলও হয়েছেন। ব্যর্থতার গ্লানি মোচড় দিলেও ঘুরে দাঁড়ানোর সময় আটকে রাখতে পারেননি তাকে। সাংবাদিকতা ও ইউটিউবার হিসেবেও বেশ সুখ্যাতি অর্জন করেন জনাব কামাল হোসেন। মানুষের অগাধ জনপ্রিয়তা ও ভালোবাসার মাঝে শাহরিয়ার থেকে হয়ে ওঠেন আজকের কামাল হোসেন। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় পর্যায়ের কর্মকান্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বহুদিন ধরে। বর্তমানে তিনি সুনামধন্য ব্রক প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন। ঢাকায় অনুষ্ঠিত সেরা তরুণ লেখক সম্মাননা অনুষ্ঠানে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সেরা পাঁচজনের একজন নির্বাচিত হন।
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের অনলাইন জাতীয় কবিতা উৎসবে তিনি অংশগ্রহণ করে দ্বিতীয় রাউন্ডে অবস্থান করছেন।
দর্শকদের মাঝে তিনি উপস্থাপন করেছেন ”দূরন্ত শিশু” নামে কবিতাটি। কবিতাটি একটি শিশুর আগামীদিনের আবেগ অনুভূতির বিদ্রোহীভাবের অভিপ্রকাশ ঘটিয়েছেন।
আগামীদিনের দিনবদলের মানুষ হয়ে গড়ে উঠতে চাই একটি শিশু, অপশক্তি রোধ করে সুশক্তির সাহসে এগিয়ে চলেছে এক দুরন্ত শিশু, তার অগ্রযাত্রায় নেই কোন অন্যায়, না আছে কোন অনিয়ম।
তাইতো কবি বিদ্রোহের ভাষা ছড়িয়ে দিতে কবিতার ভাষায় বলেছেন-
আমি দেখতে পারিনা অনিয়ম আর অবিচারের ছায়া, আমি শুনতে পারিনা মিথ্যা আর অপশক্তির ছড়া, শৈশবে চাই পুষ্টি আমি যৌবনে শক্তির তীর, গড়বো আমি মাতৃভূমি হয়ে দুঃসাহসী বীর।
দুরন্ত শিশুর বিদ্রোহের ভাষায় বীরের কথা; লেখক স্বপ্ন দেখছেন সেমিফাইনালের
নাহিদ রিপোর্ট।। কামাল হোসেনের বাড়ী মাগুরা জেলার শরুশুনা গ্রামে। ছোটবেলা থেকেই তার লেখার প্রতি বেশ আগ্রহ ছিল। সৃজনশীল কার্যকলাপের মধ্যে নিজে আত্মনিয়োগ করেছেন বারবার। সফলও হয়েছেন। ব্যর্থতার গ্লানি মোচড় দিলেও ঘুরে দাঁড়ানোর সময় আটকে রাখতে পারেননি তাকে। সাংবাদিকতা ও ইউটিউবার হিসেবেও বেশ সুখ্যাতি অর্জন করেন জনাব কামাল হোসেন। মানুষের অগাধ…

Related posts

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, পরে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা
মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে…

তরুণ লেখক জামালের হাতে বই তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ
নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত…

শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”
ডেক্স রিপোর্ট।। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”। নড়াইল জেলা কমিটির বাস্তবায়নে প্রকাশ…
