তরুণ লেখক সুনির্মল বিশ্বাস এর সাক্ষাৎকার

১. আপনার আসল নাম কি?উত্তর:পিতা মাতা কাকা কাকিপরিবার বর্গে যারা,ক্ষিতিশ নামেতে সবাইডাকিতেন তাহারা ।।সুনির্মল যে নামেকবিতা গুলি লিখি,বর্তমানে এ নামেকরে ডাকা ডাকি।।অজিত কুমার চৌধুরীমোর শ্রদ্ধেয় স্যার,স্কুলে সুনির্মল নামদিয়েছিলেন আমার।।২.কবিতা কবে থেকে লেখা লেখি করেন?উত্তর:আশির দশক থেকেলেখা লেখি করি ,নব্বই দশকের শেষ পর্যন্ত লেখা ,আমার সব হয় চুরি।।মনের দুঃখে সব লেখাবন্ধ…

১. আপনার আসল নাম কি?
উত্তর:
পিতা মাতা কাকা কাকি
পরিবার বর্গে যারা,
ক্ষিতিশ নামেতে সবাই
ডাকিতেন তাহারা ।।
সুনির্মল যে নামে
কবিতা গুলি লিখি,
বর্তমানে এ নামে
করে ডাকা ডাকি।।
অজিত কুমার চৌধুরী
মোর শ্রদ্ধেয় স্যার,
স্কুলে সুনির্মল নাম
দিয়েছিলেন আমার।।
২.কবিতা কবে থেকে লেখা লেখি করেন?
উত্তর:
আশির দশক থেকে
লেখা লেখি করি ,
নব্বই দশকের শেষ পর্যন্ত লেখা ,
আমার সব হয় চুরি।।
মনের দুঃখে সব লেখা
বন্ধ করে ছিলাম,
পিতার আঙ্ঘায় পুনরায় লেখা
শুরু করিলাম।
সেই থেকেই লেখা মোর
আজও কাছে আছে ,
কহিলাম সত্য কথা
যা না জানা আছে।।


৩. প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে কোন অবস্থানে থাকবেন বলে ভাবেন?
উত্তর:

প্রতিযোগিতায় চূড়ান্ত
পর্যায়ে যেতে পেরে মনে,
অনেক আকাঙ্ক্ষাই তো
হ্নদে জাগিছে গোপনে।।
অপুরন্ত আশা তাহা
ছিল মোর প্রানে,
পূরণ হয়তো কবে
হয় যদি জীবনে।।
যাহা করে বিচারক গণ
পাঠক মন্ডলী
ভরসা শুধুমাত্র
তাদের চরন ধুলী।।
আমার মত ক্ষুদ্র ব্যাক্তি
পেয়েছে যে স্থান ,
তাহাতেই আমার কিন্তূ
ভরে গেছে প্রান।।
৪.অনলাইন জাতীয় কবিতায় অংশ গ্ৰহন করে নিজেকে কেমন অনুভব করছেন?
উত্তর:

গর্ভেতে ভরে বুক
মনে জাগে সুখ,
অনলাইন কবিতা
বার বার আসুক।।
পথেতে ছিলাম পড়ে
হয়ে নিঃশ প্রান,
অনলাইন সন্জীবনী মন্ত্রে
ফিরিল মোর জ্ঞান।।
৫.বাংলাদেশ তরুণ লেখক সম্পর্কে আপনার অভিমত কি?
উত্তর:
তরুণ লেখক পরিষদকে

করি নমস্কার ,
যুগিয়েছে লেখক গনের
জ্ঞানের সম্ভার।
তারাই তো কনধর
অকূল কান্ডারী,
না থাকিলে তরুণ পরিষদ
ভিড়ত না কুলে তরী।।
তাদের তুলনা করার
ভাষা নাই মোর কাছে ,
জ্ঞানের সম্ভার সবই
তাদের কাছে আছে।।
উত্তর উত্তর বৃদ্ধি পাক
তরুণ লেখক গন,
এখানেই সৃষ্টি হবে
কবি লেখকদের জীবন।।

Related posts

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, পরে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে…

Read more

তরুণ লেখক জামালের হাতে বই তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত…

Read more

শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”

ডেক্স রিপোর্ট।। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”। নড়াইল জেলা কমিটির বাস্তবায়নে প্রকাশ…

Read more

Leave the first comment