আশিকুল কায়েস এর মমতাময়ী মা আর নেই

ডেক্স রিপোর্ট।। ০২ অক্টোবর ২০২৪ তারিখ মাগুরায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আশিকুল কায়েস এর মা। কর্তব্যরত চিকিৎসক তার মায়ের অবস্থার অবনতি দেখে রেফার্ড করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।পারিবারিক পরামর্শে তাকে নিউরো বিশেষজ্ঞ ডাঃ সুমন কবির এর তত্বাবধানে ৭০৪ নং কেবিনে ভর্তি…

ডেক্স রিপোর্ট।। ০২ অক্টোবর ২০২৪ তারিখ মাগুরায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আশিকুল কায়েস এর মা। কর্তব্যরত চিকিৎসক তার মায়ের অবস্থার অবনতি দেখে রেফার্ড করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
পারিবারিক পরামর্শে তাকে নিউরো বিশেষজ্ঞ ডাঃ সুমন কবির এর তত্বাবধানে ৭০৪ নং কেবিনে ভর্তি করা হয়।
টানা ০২ অক্টোবর থেকে ১০ অক্টোবর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে দুনিয়া থেকে বিদায় নেন এই মমতাময়ী মা।
তিনি পেশাগতভাবে রাধাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
২০১২ সালে তিনি ব্রেইন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।
মমতাময়ী মা ছিলেন দুই সন্তানের জননী। দুই পুত্রবধুসহ তিনটি পুতা ছেলে ও স্বামী নিয়ে ছিল সাজানো সংসার।
চিকিৎসাসেবা গ্রহণ করে বেশ স্বাচ্ছন্দ্যে দিন কাটছিলো এই জননীর। হঠাৎই ২০২৪ সালে ১০ অক্টোবর নেমে এলো তার জীবনের কালো ছায়া। তখন ঘড়ির কাটায় ঠিক রাত এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট। কারোর ঘড়িতে বারোটা চার অথবা পাঁচ। এমন সময় সবাইকে বিমুখ করে বিদায় নিলেন না ফেরার দেশে।
বড় সন্তান আফিকুল কায়েস সোহাগ, ছোট সন্তান আশিকুল কায়েস সোহেল, পুত্রবধূ খুশি, বৃষ্টি, পুতা ছেলে লাবিব, রাফিদ, রিভান ও তার স্বামী হাই বিশ্বাস তার সহযোগী হয়ে তার শেষ ঠিকানা রাধাডাঙ্গায় দুইটি এ্যাম্বুলেন্স যোগে রওনা দেন।
মমতাময়ী মা এর সাথে এ্যাম্বুলেন্সে ছিলেন ছোট সন্তান আশিকুল কায়েস, চাচাতো ভাবি শিউলীসহ আরও দুজন।
শুক্রবার বাদ জুমআ রাধাডাঙ্গা বায়তুল ইসলাহ জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান দেশমুখপাড়া সাইদিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা শাহ সাইফুল্লাহ হুজুর সাহেব।
জানাজা শেষে নিজ বাসভবনের পাশে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
১৮ অক্টোবর ২০২৪ বাদ জুমআ আশিকুল কায়েস মাতার নিজ বাসভবন রাধাডাঙ্গায় দুয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পীর মোকাররম আলী শাহ রহ. দরবার শরীফের হুজুর মো: ইয়াসির আরফাত এর বিলম্বের কারনে দুয়ার অনুষ্ঠান পরিচালনার দ্বায়িত্ব পান কাজী আজাহার উদ্দিন সমাজসেবা এতিমখানার হুজুর মাওলানা সাইদুর রহমান।

Related posts

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, পরে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে…

Read more

তরুণ লেখক জামালের হাতে বই তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত…

Read more

শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”

ডেক্স রিপোর্ট।। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”। নড়াইল জেলা কমিটির বাস্তবায়নে প্রকাশ…

Read more

Leave the first comment