চিত্রা পাড়ের মেয়ে ।। ফিলিমা নাজনীন মিরা ।।

হে মোর বাল্য সাথী, চির বহমান স্রোতস্বিনী; আঁকাবাঁকা পথে চলিছ বহিয়া শান্ত উদাসিনী। দুর শহরে বসিয়া আজ ভাবিতেছি তব কথা; হৃদয় মাঝে বাজিয়া উঠিছে কি জানি গোপন ব্যথা। ক্লান্ত শরীরে ছুটে যাইতাম তোমার বক্ষ পানে; দূর করতে মোর সকল ক্লান্তি জোয়ার ভাটার টানে। দু’তীরে তোমার বাড়িয়া উঠিছে কতনা বিটপী সারী;…



হে মোর বাল্য সাথী, চির বহমান স্রোতস্বিনী;
আঁকাবাঁকা পথে চলিছ বহিয়া শান্ত উদাসিনী।
দুর শহরে বসিয়া আজ ভাবিতেছি তব কথা;
হৃদয় মাঝে বাজিয়া উঠিছে কি জানি গোপন ব্যথা।
ক্লান্ত শরীরে ছুটে যাইতাম তোমার বক্ষ পানে;
দূর করতে মোর সকল ক্লান্তি জোয়ার ভাটার টানে।
দুতীরে তোমার বাড়িয়া উঠিছে কতনা বিটপী সারী;
মাঝ বক্ষে তব ছুটিয়া চলিছে ছোট বড় বহু তরী।
মম চিত্ত হয় যে শান্ত তোমার স্নেহের জলে,
দূর দেশে থেকে মন শুধু চায় ছুটে যায় তব কোলে।
কত শঠতা কত যে ব্যথা রয়েছে হৃদয় ঘিরে;
সকল ব্যথা যাব ভুলে বসলে তব তীরে।
তব সলিলে নাহিয়া আমার মিটবে সকল সাধ,
কভূ যদি তুমি ব্যথা পাও তবে নিও না মোর অপরাধ।
শত কাঁদিয়াও অশ্রুজলে কমেনি যে গোপন ব্যথা;
তব শীতল জলের পরশে আজ নামানু সে ভার হেথা।
ওগো মোর প্রাণের চিত্রা বুঝিয়াছি আজ আমি;
দিবসরজনী খুঁজেছি যাহারে সেইতো আমার তুমি

Related posts

হাঁড় ।। শচীন্দ্রনাথ বিশ্বাস ।।

আমার বয়স আজ আঠাশএকাত্তরের উৎকণ্ঠায় আমার কান্না শোনেনি কেউ সেদিন২৫ শে মার্চের বিষাক্ত রাতের আগুনে জন্মতারিখের পঞ্জিকা ভশ্মে মিশেছে।নয়’মাস পরে…

Read more

চেনা-অচেনা ।। কে. এস. সাদিয়া জামান ।।

পৃথিবীর বুকে মানুষ আছে কতআকাশে হয়তো তাঁরাও নেই তত,মানুষের ভিড়ে পড়ে চেনা বড় দায়কোনটা আসল কোনটা নকল বোঝা মুশকিল।কত মানুষ…

Read more

অমর একুশে গ্রন্থমেলা ২০১৭তে তরুণ লেখকদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের প্রস্তুতিপর্বে লেখকদের নাম প্রকাশ

রাইসুল ডেস্ক ।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাধ্যমে মহান একুশে গ্রন্থমেলায় তরুণ লেখকেরা লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটানোর সুযোগ পান। একক…

Read more

Leave the first comment