বর্ষা ।। অর্পিতা রানী ।।

বর্ষা আষাঢ়-শ্রাবন দুটো মিলে বর্ষা,তিস্তার পাড় ধ্বসে নেই কোনো ভরসা।হঠাৎ ঝড়ো হাওয়া তীব্র বর্ষণ পানি,দুকূল ভেসে যায় দেখি পানি আর পানি।মাঠে-ঘাটে ঢুবে যায় কৃষকের ফসল,ভাগ্য ভেঙে চৌচির স্বপ্ন তবুও অটল।বর্ষায় মাছ ধরে জেলে ভাই তার জালে,কুড়ে ঘরে দিন গুনে বুড়িমা এই মহাকালে।দিনের পর দিন যায় পানি বেড়ে চলে,লোকমুখে শোনা যায়…

বর্ষা

আষাঢ়-শ্রাবন দুটো মিলে বর্ষা,
তিস্তার পাড় ধ্বসে নেই কোনো ভরসা।
হঠাৎ ঝড়ো হাওয়া তীব্র বর্ষণ পানি,
দুকূল ভেসে যায় দেখি পানি আর পানি।
মাঠে-ঘাটে ঢুবে যায় কৃষকের ফসল,
ভাগ্য ভেঙে চৌচির স্বপ্ন তবুও অটল।
বর্ষায় মাছ ধরে জেলে ভাই তার জালে,
কুড়ে ঘরে দিন গুনে বুড়িমা এই মহাকালে।
দিনের পর দিন যায় পানি বেড়ে চলে,
লোকমুখে শোনা যায় বন্যা এলো বলে!
ঘরবাড়ি ডুবে যায় তারা বরই অসহায়,
এই দূর্যোগে খোদা তুমি একমাত্র সহায়।
বন্যা নাকি বর্ষা বোঝা বড় দায়,
এই আষাঢ়ে ঝড়ো হাওয়ায় হে খোদা তুমিই সহায়!
খোদার নামে দিন কাটায় তিস্তা চড় বাসী,
বর্ষার শেষে আবার তবে ফুটুক মুখে হাসি,তাদের ফুটুক মুখে হাসি।।

লালমনিরহাট

Related posts

বাবা ৷৷ মৃনাল বৈদ্য রুদ্র।।

ছোট্ট খোকা বড়ো ,,বাবার পেশা দিন মজুরিক্ষেত খামারের চাষা,,, তবু বাবা ছেলের মাথায়বট বৃক্ষের ছায়া,,,আদর কদর যত্ন করেবেশি করে মায়া,,,৷,…

Read more

আশায় বাসা বাঁধে সৈয়দা তরিকা সুলতানা লতা

যেখানে অস্তিত্বের অভাবস্বপ্ন সেখানে বিমষ।যেখানে সময় কেঁড়ে নেইবেঁচে থাকার সুর ছন্দ,সেখানে ভালো লাগাটাভালোবাসা হয় না। যেখানে সন্দেহের বাসায়অবুঝ পাখিরা ডিম…

Read more

একটি অনাকাঙ্ক্ষিত গল্প ।। জহিরুল আলম।।

বকনাটার গলে কোন দড়ি ছিল নাকাঁধে জোয়াল উঠেনি পড়শির এঁড়ে।হাসি হাসি মুখে ঘুরে বেখবর চাষীএভাবেই একটি গল্প উঠছে বেড়ে। দিনেদিনে…

Read more

Leave the first comment