কাব্যের কাব্য জয়
ঝাকড়া চুলে হওয়ায় দোলানো চওড়া কপাল,
লাল টিপে সে বীরাঙ্গনা!
নাভির পাশে তিল যে তার,শাড়িতে সাক্ষাৎ অন্নপূর্ণা।
হ্যাঁ আমি কাব্যর কথা বলছি,
আমি সেই বীরাঙ্গনার কথা বলছি-যার বাণীতে কম্পিত হয় অশুভের ছায়া!
যার লেখাতে ফুটে ওঠে ভালোবাসার মায়া,
আমি সেই পদ্মাবতীর কথা বলছি!
আমি সেই মায়াবীনির কথা বলছি,যার দৃষ্টিতে ঘায়েল অশুভ আত্মা।
সত্যি বলতে কি জানেন?
তার মাঝেই লুকানো আছে এক অমূল্য সত্তা।




