রাইসুল ডেস্ক ।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাধ্যমে মহান একুশে গ্রন্থমেলায় তরুণ লেখকেরা লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটানোর সুযোগ পান। একক ও যৌথ বইয়ের সমন্বয়ে ২০১৫ সালের একুশে গ্রন্থমেলায় ২৪ জন এবং ২০১৬ সালের একুশে গ্রন্থমেলায় ১৯ জন তরুণ লেখক হিসেবে পরিষদের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে। আগামী একুশে গ্রন্থমেলা ২০১৭তে লেখকদের অংশগ্রহণ নিশ্চিত করতে চলছে পরিষদের রমরমা আয়োজন। ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে লেখক পরিষদের অংশগ্রহণের তালিকা নিশ্চিত করা হয়েছে। অংশগ্রহণ তথ্যের ভিত্তিতে এ তালিকায় ঢাকা, মাগুরা, যশোর ও পাবনা জেলার সদস্যদের অংশগ্রহণ বেশি। যারা একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ করছেন তাদের নাম প্রকাশ করা হলোÑ
ঢাকা : জিনাত নাজিয়া, মামুন ফারাজী, উম্মে হানি মেঘলা, কাঞ্চন চক্রবর্তী, শারমিন সুলতানা, বেলাল বাঙালি, আতিক হাসান, আলী আজীম খাঁন, মোহাম্মদ সোহেল হোসেন, রাইসুল ইসলাম, মোহাম্মদ সাইফ, বাচ্চু মিয়া ও সাহেদ রাইয়ান।
মাগুরা : আশিকুল কায়েস, হাসানুজ্জামান হাসান, কামাল শাহরিয়ার, শাওন ফারাজী, দেলোয়ার খান রিপন, শচীন্দ্রনাথ বিশ্বাস, মলয়কান্তি মজুমদার ও সাবিরা খাতুন।
যশোর : হাসিবুর রহমান হাসিব, রায়হান সিদ্দিক ময়না ও কাবুল আহমেদ।
পাবনা : অনিক আহমেদ, সাব্বির, মো. বিপ্লব হোসেন, মো. রাকিবুল ইসলাম, মো. মিরাজুল ইসলাম, মো. মাসুম খান ও মো. আব্দুল মালেক।
নেত্রকোণা : এখলাসুর রহমান ও সৈকত কানন।
বরিশাল : হাসিদুল ইসলাম ইমরান।
একুশে গ্রন্থমেলা ২০১৭ কে সামনে রেখে তরুণ লেখক পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ সদস্যের নির্বাচক কমিটি, ৫ সদস্যের প্রকাশনা কমিটি ও ৮ সদস্যের তরুণ লেখকদের আত্মপ্রকাশ ও মোড়ক উন্মোচক উদযাপন কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আজ ২২ অক্টোবর ২০১৬ বিকেল ৫টায় সদস্যদের তালিকা প্রকাশ করেন পরিষদের সভাপতি আশিকুল কায়েস। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসান, মহিলা বিষয়ক সম্পাদক অর্পিতা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব পান্ডে, প্রচার সম্পাদক কাঞ্চন চক্রবর্তী, কলেজ বিষয়ক সম্পাদক উম্মে হানি মেঘলা, সহকারি কলেজ বিষয়ক সম্পাদক শাওন ফরাজী, বিকল্প সদস্য সৌরভ মাহমুদ, সোহেল, শাহেদ রাইয়ান সহ কলেজ শাখার নেতৃবৃন্দ।




