অথরেস কে এস সাদিয়া জামান একটি অনুপ্রেরণার নাম

অথরেস কে এস সাদিয়া জামান একটি অনুপ্রেরণার নাম। সামাজিক অঙ্গন ও সাহিত্যপাড়ায় তার বিশেষ অবদান এযুগে বেগম রোকেয়া সাখাতওয়াত হোসেনকে স্মরণ করিয়ে দেয়। মাগুরা জেলার ছোট্ট একটি গ্রামের বাসিন্দা, পারিবারিক অবস্থানও সেমতে বড় পরিসরের নয়। পড়ালেখার পাশাপাশি কাঁধে তুলে নিয়েছে জনসচেতনামূলক, সাধারণ শিক্ষার্থী ও বিপথগামী ছাত্র-ছাত্রীদের মাঝে সাহিত্যের প্রতি উৎসাহ…



অথরেস কে এস সাদিয়া জামান একটি অনুপ্রেরণার নাম। সামাজিক অঙ্গন ও সাহিত্যপাড়ায় তার বিশেষ অবদান এযুগে বেগম রোকেয়া সাখাতওয়াত হোসেনকে স্মরণ করিয়ে দেয়। মাগুরা জেলার ছোট্ট একটি গ্রামের বাসিন্দা, পারিবারিক অবস্থানও সেমতে বড় পরিসরের নয়। পড়ালেখার পাশাপাশি কাঁধে তুলে নিয়েছে জনসচেতনামূলক, সাধারণ শিক্ষার্থী ও বিপথগামী ছাত্র-ছাত্রীদের মাঝে সাহিত্যের প্রতি উৎসাহ উদ্দীপনা দেয়ার মত মহৎ কাজটি। ২০১৬ সালে বুনাগাতী ডিগ্রী কলেজে অধ্যয়নকালে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সাথে তার যোগসূত্র স্থাপন। পরবর্তীতে অত্র কলেজে তরুণ লেখক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করে। বই পড়ার প্রতি মানুষকে উৎসাহদানে কলেজের গন্ডির বাইরেও কাজ করে যাচ্ছে সর্বত্র। নিজেও লেখালেখি করে মানুষের মাঝে স্থান করে নিয়েছে ভালোবাসার জায়গা থেকে। বাংলা একাডেমী কর্তৃক আয়োজিত ২০১৮ সালের একুশে গ্রন্থমেলায় “কবিতার পাতা” কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে লেখক হিসেবে প্রথম আত্মপ্রকাশ ঘটে। তার লেখা কবিতায় মাটি, মানুষ ও প্রকৃতির রূপের অমৃত সুধা সর্বত্র বিরাজমান।
দীর্ঘদিন পর কলেজের দায়িত্ব থেকে অবসর নেয়ার পরও মাগুরা জেলার সাথে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে তার দেশ, মাটি ও মানুষের জন্য।
আজ ১৪ মার্চ কেএস সাদিয়া জামানের জন্মবার্ষিকী। মানুষের মাঝে আজীবন বেঁচে থাকুক এই প্রত্যাশায়।
আশিকুল কায়েস
সভাপতি
বাংলাদেশ তরুণ লেখক পরিষদ

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment