আগামী একুশে গ্রন্থমেলা-২০১৭ তে তরুণ লেখকদের অংশগ্রহণ নিশ্চিত করতে সম্ভাব্য লেখকদের নাম প্রকাশ করা হবে

নিজস্ব প্রতিবেদক ।। আগামী ২১ অক্টোবর ২০১৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিকেল ৫টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে। একুশে গ্রন্থমেলায় তরুণ লেখকদের অধিকার প্রতিষ্ঠা অর্জন ও গ্রন্থমেলা ২০১৭তে একঝাক তরুণ লেখকদের অংশগ্রহণ নিশ্চিত করতে এসভা অনুষ্ঠিত হবে। সভায় লেখক পরিষদের সদস্যদের অংশগ্রহণে নীতিমালা প্রকাশ এবং বিভিন্ন…


নিজস্ব প্রতিবেদক ।। আগামী ২১ অক্টোবর ২০১৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিকেল ৫টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে। একুশে গ্রন্থমেলায় তরুণ লেখকদের অধিকার প্রতিষ্ঠা অর্জন ও গ্রন্থমেলা ২০১৭তে একঝাক তরুণ লেখকদের অংশগ্রহণ নিশ্চিত করতে এসভা অনুষ্ঠিত হবে। সভায় লেখক পরিষদের সদস্যদের অংশগ্রহণে নীতিমালা প্রকাশ এবং বিভিন্ন জেলা থেকে প্রেরিত তথ্যের ভিত্তিতে সম্ভাব্য অংশগ্রহণকৃত লেখকদের নাম প্রকাশ করা হবে।
তরুণ লেখক পরিষদের সভাপতি আশিকুল কায়েস বলেন, প্রতিবছর একুশে গ্রন্থমেলার শুরুর দিকে পরিষদের লেখকদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমাদের সংগঠনের বড় একটা ধাক্কা সামলাতে হয়, সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব আগামী একুশে গ্রন্থমেলার পূর্বেই নিজেদের প্রস্তুতি শেষ করবো।

লেখকদের অংশগ্রহণ নিয়ে তিনি আরও বলেন, তরুণ লেখকদের অধিকার নিশ্চিত করতে নি:সন্দেহে অন্যান্য বছরের চেয়ে আগামী গ্রন্থমেলায় আমাদের লেখক পরিষদের সদস্যদের অংশগ্রহণ থাকবে আরও বেশি।ইতোমধ্যে আমরা অংশগ্রহণের তালিকা হাতে পেয়েছি, আগামী সভায় তা প্রকাশ করা হবে। একইসাথে বইপ্রকাশের নীতিমালাও প্রকাশ করা হবে।

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment