নিজস্ব প্রতিবেদক ।। একুশে গ্রন্থমেলা ২০১৭ কে সামনে রেখে ও জানুয়ারি মাস থেকে ‘সাহিত্য ও সাম্প্রতিক’ প্রকাশনাটি প্রকশনায় গতি দিতে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের পরিষদ প্রকাশনা কমিটির সভা আহ্বান করেছে। এ প্রকাশনা কমিটির সভা অনুষ্ঠিত হবে আগামীকাল ৭ অক্টোবর বিকেল ৪টা ৩০ মিনিটে, পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী ভিক্টেরিয়া পার্কে।বাংলাদেশ তরুণ লেখক পরিষদের গত ১৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখের কেন্দ্রীয় কমিটির সভায় ৯ সদস্যের প্রকাশনা কমিটির নাম প্রকাশ করা হয়।পরবর্ত ীতে উপদেষ্টা পরিষদের অনুমোদনের কারণে ফলাওভাবে প্রকাশ করা সম্ভব হয় নি। উপদেষ্টা সম্পাদকমণ্ডলীর অনুমোদনের পর প্রথমবারের মত আগামী ৭ অক্টোবর ২০১৬ তারিখে ‘সাহিত্য ও সাম্প্রতিক’ প্রকাশনা কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে পত্রিকা প্রকাশনায় কে বা কারা উপদেষ্টা হিসেবে থাকবেন তাদের এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন তরুণ লেখক পরিষদের সভাপতি আশিকুল কায়েস। তিনি আরও বলেন, আমাদের প্রকাশনা সাহিত্য ও সাম্প্রতিক নিয়ে অনেক স্বপ্ন আছে যা ছাত্র সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রকাশনা কমিটিতে যারা থাকছেন-
আশিকুল কায়েস – সম্পাদকমণ্ডলীর সভাপতি
হাসানুজ্জামান হাসান– সম্পাদক
উম্মে হানি মেঘলা – সহকারি সম্পাদক
আব্দুল আলীম – বার্তা সম্পাদক
কামাল শাহরিয়ার – সাহিত্য সম্পাদক
আলী আজিম খাঁন – সাক্ষাৎকার বিষয়ক সম্পাদক
রাইসুল ইসলাম – ফটো সাংবাদিক
সাহেদ রাইয়ান – প্রচার সম্পাদক




