গ গ্রুপের প্রতিযোগীদের জন্য সুখবর; দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ পরিস্কার

নাহিদ রিপোর্ট।। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য পথ পরিস্কার হতে পারে (গ) গ্রুপে অংশ নেয়া সকল প্রতিযোগীর জন্য। আবার এই আশাটাও গুড়ে বালিও হতে পারে।কমিটির বেঁধে দেয়া প্রতিটি গ্রুপ পর্বে ০৮ জন প্রতিযোগীর মধ্যে ০৬ জন প্রতিযোগীকে অনুমতি দেয়া হয়ে থাকে।(গ) গ্রুপের সকল প্রতিযোগী দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কথা শুনে একটু অবাক…

নাহিদ রিপোর্ট।। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য পথ পরিস্কার হতে পারে (গ) গ্রুপে অংশ নেয়া সকল প্রতিযোগীর জন্য। আবার এই আশাটাও গুড়ে বালিও হতে পারে।
কমিটির বেঁধে দেয়া প্রতিটি গ্রুপ পর্বে ০৮ জন প্রতিযোগীর মধ্যে ০৬ জন প্রতিযোগীকে অনুমতি দেয়া হয়ে থাকে।
(গ) গ্রুপের সকল প্রতিযোগী দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কথা শুনে একটু অবাক লাগতে পারে। তবে এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। (গ) গ্রুপের প্রতিযোগিতার ৪র্থ দিন অতিবাহিত হতে চলছে তবে এখন পর্যন্ত এই গ্রুপে অংশ নিয়েছেন ৬ জন প্রতিযোগী। বাকি ২ জন প্রতিযোগী অনুপস্থিত থাকায় অচীরেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য সুখবর পেতে পারেন এসকল প্রতিযোগী।
আগামী ০১ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে অনুপস্থিতকৃত প্রতিযোগীরা অংশগ্রহণ করলেই প্রতিযোগিতা ছাড়া যারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার বড় আশা করছেন তাদের আশা মাটি হতে পারে।
(ক) রাউন্ডে শেষ দিন মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কবিতা জমা দিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য জায়গা করে নেয়ার নজির সৃষ্টি করেছিলেন ঢাকার জাওয়ায়েদ সোহেল। এক্ষেত্রে প্রতিযোগীদের বাড়া ভাতে ছাই ঢালার মতই পরিস্থিতি ঘটে। তাই ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোন বিশ্বাস নেই। থাকছেনা কোন আশা।

Related posts

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, পরে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে…

Read more

তরুণ লেখক জামালের হাতে বই তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত…

Read more

শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”

ডেক্স রিপোর্ট।। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”। নড়াইল জেলা কমিটির বাস্তবায়নে প্রকাশ…

Read more

Leave the first comment